এনায়েতুল বারির নির্দেশনার ধরনটি ব্যাখ্যা কর।
উত্তর: এনায়েতুল বারির নির্দেশনাটি পরামর্শমূলক নির্দেশনা। এ নির্দেশনা পদ্ধতিতে নেতা প্রতিষ্ঠানের যেকোনো সিন্ধান্ত গ্রহণের পূর্বে কর্মীদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করেন। পরামর্শমূলক নির্দেশনা পদ্ধতিতে নির্দেশদাতা অধস্তন কর্মীদের সাথে বৈঠকে মিলিত হয় এবং নির্দেশের ভালোমন্দ উভয়দিক আলোচনা করে একটি সিদ্ধান্তে উপনীত হন। উদ্দীপকে এনায়েতুল বারি লন্ডন ফ্যাশন-এর প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি তার প্রতিষ্ঠানের বিভাগীয় কর্মকর্তাদের আদেশ বা নির্দেশনা প্রদানের সময় একটি সাধারণ সভা আয়োজন করেন। উক্ত সাধারণ সভায় সকলের সাথে নির্দেশনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত প্রদান করেন। এনায়েতুল বারির এমন নির্দেশনাটি পরামর্শমূলক নির্দেশনার সাথে মিল রয়েছে। তাই বলা যায়, এনায়েতুল বারির নির্দেশনাটি পরামর্শমূলক নির্দেশনা।
HSC Management 2nd Paper Chapter 6: নেতৃত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 6: নেতৃত্ব · সৃজনশীল
এনায়েতুল বারির নির্দেশনার ধরনটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর