অনানুষ্ঠানিক নেতৃত্ব বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর: যে নেতৃত্ব দলের সদস্যদের আচরণের উপর প্রভাব বিস্তার করে থাকে তাকে অনানুষ্ঠানিক নেতৃত্ব বলে। অনানুষ্ঠানিক নেতৃত্বের ক্ষেত্রে নেতা সংগঠনের আনুষ্ঠানিক পদমর্যাদা বা প্রাপ্ত ক্ষমতা ছাড়াই দলের অপরাপর সদস্যদের আচরণের উপর কার্যকর প্রভাব বিস্তার করে থাকে। বৃহদায়তন প্রতিষ্ঠানে অনেক সময় একসাথে অনেক কর্মী কাজ করতে গেলে এদের মধ্যকার গোষ্ঠী, সম্প্রদায়, জন্মস্থান, রাজনৈতিক মতাদর্শ, ব্যক্তিগত ইচ্ছ-অনিচ্ছা ইত্যাদি পার্থক্যের কারণে তাদের মধ্যে এই ধরনের নেতৃত্বের সৃষ্টি হয়ে থাকে। যেমন-প্রতিষ্ঠানের শ্রমিকদের মধ্যে কোনো সৎ, বুদ্ধিমান ও ব্যক্তিত্বসম্পন্ন ব্যক্তিকে সবাই সম্মান করে এবং তার মতামতকে গুরুত্ব দেয়।
HSC Management 2nd Paper Chapter 6: নেতৃত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 6: নেতৃত্ব · সৃজনশীল
অনানুষ্ঠানিক নেতৃত্ব বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর