জনাব শুভাশিষ ঘোষের আচরণ কোন নেতৃত্বের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব শুভাশিষ ঘোষের আচরণ স্বৈরতান্ত্রিক নেতৃত্বের সাথে সাদৃশ্যপূর্ণ। এ নেতৃত্বে নেতা একাই সিদ্ধান্ত গ্রহণ করে এবং কাজ আদায়ের ক্ষেত্রে কর্মীদের ভয়-ভীতি প্রদর্শন করে। এরূপ নেতৃত্ব প্রাচীন মানসিকতা দোষে দুষ্ট এক ধরনের পরিচালনা কৌশল। এক্ষেত্রে নেতা প্রতিষ্ঠানের অধস্তনদের সাথে কোনো ধরনের পরামর্শ বা আলোচনা করে না। সাধারণত কর্মীরা যখন কাজ করতে চায় না, সেই ক্ষেত্রে এ ধরনের নেতৃত্ব প্রয়োগ করা হয়। উদ্দীপকে জনাব শুভাশিষ ঘোষ জেনিফার এপারেলস লি.-এর স্বত্বাধিকারী। নিজের ইচ্ছামতো তিনি কর্মীদেরকে পরিচালনা করেন। কর্মীদের মতামতকে তিনি কোনো মূল্য দেন না। ঈদুল ফিতরকে সামনে রেখে তিনি ১ লক্ষ একক পাঞ্জাবী তৈরির নির্দেশনা দেন। এক্ষেত্রে এ কাজে দক্ষ একজন কর্মকর্তা তাকে ৫০ হাজার পিস তৈরির মতামত দেন। কিন্তু তিনি তার সিদ্ধান্তে অটল থাকেন। শুভাশিষ ঘোষের এমন কার্যক্রম স্বৈরতান্ত্রিক নেতৃত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব শুভাশিষ ঘোষ এর আচরণ স্বৈরতান্ত্রিক নেতৃত্বের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Management 2nd Paper Chapter 6: নেতৃত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 6: নেতৃত্ব · সৃজনশীল
জনাব শুভাশিষ ঘোষের আচরণ কোন নেতৃত্বের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর