দৃষ্টিভঙ্গির বিচারে স্বপন পালের নেতৃত্ব কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: দৃষ্টিভঙ্গি বিচারে স্বপন পালের নেতৃত্বটি কর্মীকেন্দ্রিক নেতৃত্ব। এ নেতৃত্বে কর্মীদের মানবীয় দিকটি সর্বাগ্রে বিবেচনা করা হয় এবং নেতা সহানুভূতির সাথে কর্মীদের সমস্যা সমাধানের চেষ্টা করেন। কর্মীকেন্দ্রিক নেতৃত্বে কর্মীর কর্মফল বা উৎপাদনের চেয়ে কর্মীকে বেশি প্রাধান্য দেওয়া হয়। ফলে কর্মীরা সর্বাধিক আন্তরিকতার সাথে কাজ বাস্তবায়ন করেন। উদ্দীপকে স্বপন পাল একটি প্রতিষ্ঠানের প্রধান ব্যবস্থাপক। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হিসেবে তিনি কর্মকর্তা-কর্মচারীদের ভাল মন্দ বিবেচনা করে সিদ্ধান্ত নেন। স্বপন পালের এমন নেতৃত্বের বৈশিষ্ট্যেটি কর্মীকেন্দ্রিক নেতৃত্বের সাথে মিল রয়েছে। তাই বলা যায়, দৃষ্টিভঙ্গি বিচারে স্বপন পালের নেতৃত্বটি কর্মীকেন্দ্রিক নেতৃত্ব।
HSC Management 2nd Paper Chapter 6: নেতৃত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 6: নেতৃত্ব · সৃজনশীল
দৃষ্টিভঙ্গির বিচারে স্বপন পালের নেতৃত্ব কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর