“সৃজনশীলতা বিকাশে QML কোম্পানির মিস বিমলা সেন অনুসৃত নেতৃত্বের ধরনটি বিশেষ ভূমিকা রাখলেও দলীয় সংহতি রক্ষায় এটি তেমন কোন কার্যকরী পদ্ধতি নয়"-তুমি কি একমত? যুক্তি দাও।
উত্তর: সৃজনশীলতার বিকাশে QML কোম্পানির মিস বিমোলা সেন অনুসৃত লাগামহীন নেতৃত্বটি বিশেষ ভূমিকা রাখলেও দলীয় সংহতি রক্ষায় তেমন কার্যকর নয়। এ নেতৃত্ব ব্যবস্থায় কর্মবিমুখ নেতা নিজে কাজ থেকে দূরে থাকেন এবং নির্দিষ্ট অধস্তনদের ওপর সর্বোতভাবে নির্ভর করেন। লাগামহীন নেতৃত্বের প্রকৃতি হলো এতে অধস্তনরা অবাধ স্বাধীনতা ভোগ করে। এক্ষেত্রে নেতা কর্মবিমুখ থাকে এবং নিজেকে অধস্তনদের কাছ থেকে। দূরে রাখে। এতে প্রতিষ্ঠান তার নির্দিষ্ট লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়। উদ্দীপকে QML কোম্পানির কর্ণধার বিমোলা সেন কর্মীদের কাজে কোনো পরামর্শ দেন না। এক্ষেত্রে কর্মীরাই সিদ্ধান্ত গ্রহণ করেন। বিমোলা সেনের এমন নেতৃত্বটি হচ্ছে লাগামহীন নেতৃত্ব। লাগামহীন নেতৃত্বে অধস্তন কর্মীরা অবাধ স্বাধীনতা ভোগ করে। এতে কর্মীরা নিজেদের ইচ্ছোমতো সিদ্ধান্ত নেয় এবং কাজ সম্পাদন করে। এছাড়াও এরূপ নেতৃত্বে কর্মীদের মধ্যে দলীয় সংহতি বিরাজ করে না, কর্মীরা যার যার খেয়াল খুশিমতো কাজ করে। ফলে প্রতিষ্ঠান তার উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হয়। তাই আমি মনে করি, প্রতিষ্ঠানের দলীয় সংহতি রক্ষায় লাগামহীন নেতৃত্বটি কার্যকরী নয়।
HSC Management 2nd Paper Chapter 6: নেতৃত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 6: নেতৃত্ব · সৃজনশীল
“সৃজনশীলতা বিকাশে QML কোম্পানির মিস বিমলা সেন অনুসৃত নেতৃত্বের ধরনট…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর