মিস রোকসানা ক্ষমতা বিচারে কোন ধরনের নেতৃত্ব অনুসরণ করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: মিস রোকসানা ক্ষমতার বিচারে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করছেন। এ নেতৃত্বে নেতা কৌশলে সকল ক্ষমতা নিজের কাছে কুক্ষিগত করে রাখে এবং ইচ্ছামতো সিদ্ধান্ত গ্রহণ করে। স্বৈরতান্ত্রিক নেতৃত্ব প্রাচীন মানসিকতা দোষে দুষ্ট এক ধরনের পরিচালনা কৌশল। এক্ষেত্রে নেতা প্রতিষ্ঠানের অধস্তনদের সাথে কোনো ধরনের পরামর্শ বা আলোচনা করে না। উদ্দীপকে মিস রোকসানা 'RML বলপেন' লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি তার প্রতিষ্ঠানের কর্মীদের সামর্থ্যের ওপর আস্থা রাখেন না। তাই তিনি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কর্মীদের সাথে পরামর্শ গ্রহণ করেন না। এতে প্রাতিষ্ঠানিক কাজ দ্রুত সম্পাদিত হলেও কর্মীরা সন্তুষ্ট নয়। মিস রোকসানার নেতৃত্বটি স্বৈরতান্ত্রিক নেতৃত্বের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, মিস রোকসানা ক্ষমতার বিচারে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করছেন।
HSC Management 2nd Paper Chapter 6: নেতৃত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 6: নেতৃত্ব · সৃজনশীল
মিস রোকসানা ক্ষমতা বিচারে কোন ধরনের নেতৃত্ব অনুসরণ করেছেন? ব্যাখ্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর