উদ্দীপকের প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা দমনে কোন নেতৃত্ব কার্যকর হবে বলে তুমি মনে কর? যুক্তি দেখাও।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা দমনে স্বৈরাচারী নেতৃত্ব কার্যকর হবে বলে আমি মনে করি। যে নেতৃত্বে নেতা ক্ষমতা নিজের কাছে কেন্দ্রীভূত করে এককভাবে সিদ্ধান্ত নেন তাকে স্বৈরাচারী নেতৃত্ব বলে। এই নেতৃত্বে নেতা কাজের জন্য কারো কাছে জবাবদিহি করতে বাধ্য থাকেন না। এক্ষেত্রে নেতা কর্মীদের ভয় ভীতি দেখানো ও শাস্তি দেওয়ার মাধ্যমে কাজ আদায়ের চেষ্টা করেন। নেতাকর্মীদের কাছ থেকে নিঃশর্ত আনুগত্য আশা করেন। বিশেষ পরিস্থিতি যেমন দুর্ঘটনা, বিশৃঙ্খলা মোকাবেলার জন্য স্বৈরতান্ত্রিক নেতৃত্ব উত্তম। উদ্দীপকে একতা ইন্ডাস্ট্রিজ। এ ইদানিং কিছু সংখ্যক কর্মী প্রতিযোগী প্রতিষ্ঠানের ইন্ধনে প্রতিষ্ঠানের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেষ্টা করছে। স্বৈরতান্ত্রিক নেতৃত্বে ভয় ভীতি দেখানো ও শাস্তি দেওয়ার মাধ্যমে সহজে বিশেষ পরিস্থিতি যেমন দুর্ঘটনা, বিশৃঙ্খলা ইত্যাদি রোধ করা যায়। তাই বলা যায় উক্ত প্রতিষ্ঠানের বিশৃঙ্খলা দমনে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব কার্যকর হবে।
HSC Management 2nd Paper Chapter 6: নেতৃত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 6: নেতৃত্ব · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা দমনে কোন নেতৃত্ব কার্যকর হবে বলে তু…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর