শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে কোন ধরনের নেতৃত্ব বিদ্যমান? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বিদ্যমান। এ নেতৃত্বে নেতা নিজের কাছে সব ক্ষমতা কেন্দ্রীভূত করে রাখেন এবং নিজের ইচ্ছেমতো এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করেন। এ নেতৃত্বে নেতা যা ভালো মনে করেন তা-ই করেন এবং তার কাজের জন্য কারও নিকট জবাবদিহি করতে বাধ্য থাকেন না। উদ্দীপকে মি. X কর্মীদের ভালো-মন্দ বিষয়টি বিবেচনা না করে তাদের কাছ থেকে কাজ আদায়ের বিষয়টিকে অধিক গুরুত্ব দেন। এতে কর্মীদের মনে সবসময় ভয় থাকে। কর্মীরা কাজ করতে আনন্দ পায় না। এরূপ নেতৃত্বে নেতা নিজেকে প্রভু হিসেবে গণ্য করেন এবং কর্মীদের কাছ থেকে শর্তহীন আনুগত্য পাওয়ার প্রত্যাশা করেন। এসব বৈশিষ্ট্যের সাথে স্বৈরতান্ত্রিক নেতৃত্বের মিল পাওয়া যায়। তাই বলা যায়, উদ্দীপকে মি. X-এর নেতৃত্বের ধরনটি হলো স্বৈরতান্ত্রিক নেতৃত্ব।

HSC Management 2nd Paper Chapter 6: নেতৃত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Management 2nd Paper · Chapter 6: নেতৃত্ব · সৃজনশীল

উদ্দীপকে কোন ধরনের নেতৃত্ব বিদ্যমান? ব্যাখ্যা করো।

উদ্দীপক

মি. X কর্মীদের ভালো-মন্দ বিবেচনা না করে কাজ আদায়ের বিষয়টিকেই অধিক গুরুত্ব দেন। ভবিষ্যৎ সম্পর্কে মূল্যায়ন না করেই তিনি বিক্রয়ের উদ্দেশে ১০০ টন পণ্য আমদানি করেন। পরবর্তীতে উক্ত পণ্য বিক্রয়ে মুনাফা লাভে ব্যর্থ হন, যা প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করে।

Dhaka · 2017

উত্তর

যিনি প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে অধীনস্থদের প্রভাবিত করে তাদের সর্বাধিক সামর্থ্যকে কাজে লাগানোর চেষ্টা করেন, তিনিই নেতা।

উত্তর

যে নেতৃত্বে নেতা অধস্তনদের সাথে আলাপ-আলোচনা, পরামর্শ করে কার্য পরিচালনা করেন, তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে। এক্ষেত্রে নেতা সব ক্ষমতা নিজের হাতে কেন্দ্রীভূত না রেখে প্রয়োজনীয় কর্তৃত্ব অধীনস্থদের নিকট অর্পণ করেন। তাছাড়া সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অধীনস্থদের সঙ্গে পরামর্শ করেন। যার কারণে নেতার প্রতি তাদের ইতিবাচক ধারণা সৃষ্টি হয়। ফলে এরূপ নেতৃত্বের প্রতি অধীনস্থরা সন্তুষ্ট থাকেন। এতে কর্মীদের কাজের প্রতি মনোবল বৃদ্ধি পায় এবং তারা সর্বোচ্চ সামর্থ্য দিয়ে লক্ষ্য অর্জনের চেষ্টা করেন। এজন্যই বলা হয়, গণতান্ত্রিক নেতৃত্বই উত্তম।

উত্তর

উদ্দীপকে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বিদ্যমান। এ নেতৃত্বে নেতা নিজের কাছে সব ক্ষমতা কেন্দ্রীভূত করে রাখেন এবং নিজের ইচ্ছেমতো এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করেন। এ নেতৃত্বে নেতা যা ভালো মনে করেন তা-ই করেন এবং তার কাজের জন্য কারও নিকট জবাবদিহি করতে বাধ্য থাকেন না। উদ্দীপকে মি. X কর্মীদের ভালো-মন্দ বিষয়টি বিবেচনা না করে তাদের কাছ থেকে কাজ আদায়ের বিষয়টিকে অধিক গুরুত্ব দেন। এতে কর্মীদের মনে সবসময় ভয় থাকে। কর্মীরা কাজ করতে আনন্দ পায় না। এরূপ নেতৃত্বে নেতা নিজেকে প্রভু হিসেবে গণ্য করেন এবং কর্মীদের কাছ থেকে শর্তহীন আনুগত্য পাওয়ার প্রত্যাশা করেন। এসব বৈশিষ্ট্যের সাথে স্বৈরতান্ত্রিক নেতৃত্বের মিল পাওয়া যায়। তাই বলা যায়, উদ্দীপকে মি. X-এর নেতৃত্বের ধরনটি হলো স্বৈরতান্ত্রিক নেতৃত্ব।

উত্তর

'মি. X-এর দূরদর্শিতার অভাবই প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করেছে'-উদ্দীপকের আলোকে এটি যথার্থ। জ্ঞানচক্ষু বা বিশেষ জ্ঞান দ্বারা ভবিষ্যতকে উপলব্ধি করতে পারার সামর্থ্যই হলো দূরদর্শী। দূরদর্শী নেতা সময়োপযোগী সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হন এবং সম্ভাব্য করণীয় পূর্ব হতেই নির্ধারণ করে রাখতে পারেন। এতে সহজেই তিনি প্রতিযোগিতায় টিকে থাকতে পারেন। উদ্দীপকে মি. X ভবিষ্যৎ সম্পর্কে মূল্যায়ন না করেই বিক্রয়ের উদ্দেশ্যে ১০০ টন পণ্য আমদানি করেন। পরবর্তীতে দেখা যায়, তিনি উক্ত পণ্য বিক্রয় করতে না পারায় মুনাফা অর্জনে ব্যর্থ হন। ফলে প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হয়। এতে বোঝা যায়, মি. X ভবিষ্যৎ সম্পর্কে আগাম ধারণা করতে পারেন নি। ভবিষ্যৎ সর্বদাই অনিশ্চিত। এ অনিশ্চয়তার মধ্য দিয়েই একজন নেতাকে সফলতা অর্জন করতে হয়। কিন্তু মি. X ভবিষ্যৎ মূল্যায়নে অতীত ও বর্তমানের বিভিন্ন তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করেন নি। ফলে তিনি তার অন্তর্দৃষ্টি দিয়ে ভবিষ্যতে কী পরিমাণ পণ্য বিক্রয় হবে তা বিবেচনা না করে ১০০ টন পণ্য আমদানি করেন। পরবর্তীতে তা বিক্রয় না হওয়ায় তিনি মুনাফা অর্জনে ব্যর্থ হন এবং প্রতিষ্ঠানটি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই বলা যায়, মি. X-এর দূরদর্শিতার অভাবই প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করেছে।
HSCManagement 2nd PaperChapter 6: নেতৃত্ব
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শরিফ স্টাইল লি. একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানে প্রায় ১,০০০ কর্মী কাজ করে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মনে করেন কর্তৃপক্ষের অধিক সহানুভূতিশীলতার সুবাদে কর্মীরা অলস হয়ে পড়েছে এবং কর্মীরা কাজ এড়িয়ে চলায় প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা হ্রাস পেয়েছে। তাই তিনি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে কর্মীদের থেকে কাজ আদায় করতে চান এবং কোনো পরিকল্পনা প্রণয়নে কর্মীদের অংশগ্রহণের সুযোগ না দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন।

Barisal · 2017

নেতা কাকে বলে?
পরামর্শমূলক নির্দেশনা বলতে কী বোঝ?
ক্ষমতা প্রয়োগের ধরন বিচারে শরিফ স্টাইল লি.-এ কোন ধরনের নেতৃত্ব বিদ্যমান আছে? ব্যাখ্যা করো।
উল্লিখিত প্রতিষ্ঠানে পরবর্তী পদক্ষেপ গ্রহণের যৌক্তিকতা বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.পরামর্শমূলক নির্দেশনা বলতে কী বোঝ?

পরামর্শমূলক নির্দেশনা বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নেতা কাকে বলে?

নেতা কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব জাহিন একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন। তিনি নিজে প্রতিষ্ঠানে খুব একটা সময় দেন না বরং কর্মীদের ওপর দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে থাকতে চান। ফলে প্রতিষ্ঠানটি মারাত্মক আর্থিক সংকটে পড়ে যায়। এ অবস্থা হতে উত্তোরণে তিনি নেতৃত্বের কৌশল পরিবর্তন করে কর্মীদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে কাজ পরিচালনা করতে চান।

Jessore · 2017

নেতৃত্ব কী?
গণতান্ত্রিক নেতৃত্ব উত্তম কেন?
জনাব জাহিন প্রতিষ্ঠানে কী ধরনের নেতৃত্ব অনুসরণ করছেন? ব্যাখ্যা করো।
প্রতিষ্ঠানের আর্থিক সংকট নিরসনে জনাব জাহিন কর্তৃক সিদ্ধান্ত কতটুকু যথার্থ বলে তুমি মনে করো? অভিমত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.গণতান্ত্রিক নেতৃত্ব উত্তম কেন?

গণতান্ত্রিক নেতৃত্ব উত্তম কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নেতৃত্ব কী?

নেতৃত্ব কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

প্রাইম কোম্পানি লি.-এর কর্মচারিরা তাদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ জনাব মোস্তাফিজকে কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি হিসেবে মনোনীত করে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জনাব ইকবাল কর্মীদের ভালো-মন্দের গুরুত্ব না দিয়ে শুধু প্রতিষ্ঠানের কাজকর্ম ঠিকমতো পরিচালনা করা হচ্ছে কিনা তা তত্ত্বাবধান করেন। যেকোনো ভাবে কাজ আদায় করাটাই তার কাছে গুরুত্বপূর্ণ।

Sylhet · 2017

নেতা কে?
'নিদের্শনা সর্বদা নিম্নগামী- ব্যাখ্যা করো।
উদ্দীপকে জনাব মোস্তাফিজকে আনুষ্ঠানিকতার ভিত্তিতে কোন ধরনের নেতা বলা যায়? ব্যাখ্যা করো।
উদ্দীপকের আলোকে অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বের ধরন কর্মীবান্ধব ও আধুনিক নয়- তুমি কি এ বক্তব্যের সাথে একমত? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.'নিদের্শনা সর্বদা নিম্নগামী- ব্যাখ্যা করো।

'নিদের্শনা সর্বদা নিম্নগামী- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নেতা কে?

নেতা কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উল্লিখিত প্রতিষ্ঠানে পরবর্তী পদক্ষেপ গ্রহণের যৌক্তিকতা বিশ্লেষণ করো।ক্ষমতা প্রয়োগের ধরন বিচারে শরিফ স্টাইল লি.-এ কোন ধরনের নেতৃত্ব বিদ্যমান আছে? ব্যপরামর্শমূলক নির্দেশনা বলতে কী বোঝ?নেতা কাকে বলে?প্রতিষ্ঠানের আর্থিক সংকট নিরসনে জনাব জাহিন কর্তৃক সিদ্ধান্ত কতটুকু যথার্থ বলে তুজনাব জাহিন প্রতিষ্ঠানে কী ধরনের নেতৃত্ব অনুসরণ করছেন? ব্যাখ্যা করো।গণতান্ত্রিক নেতৃত্ব উত্তম কেন?নেতৃত্ব কী?উদ্দীপকের আলোকে অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বের ধরন কর্মীবান্ধউদ্দীপকে জনাব মোস্তাফিজকে আনুষ্ঠানিকতার ভিত্তিতে কোন ধরনের নেতা বলা যায়? ব্যাখ্য'নিদের্শনা সর্বদা নিম্নগামী- ব্যাখ্যা করো।নেতা কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।