শেয়ারFacebookWhatsApp

বর্তমান পরিস্থিতি উত্তরণের জন্য কোন ধরনের নেতৃত্ব উপযোগী হবে বলে তুমি মনে করো? যুক্তি দাও।

উত্তর: উদ্দীপকের বর্তমান পরিস্থিতি উত্তরণের জন্য গণতান্ত্রিক নেতৃত্ব উপযোগী হবে বলে আমি মনে করি। গণতান্ত্রিক নেতৃত্বে নেতা নিজের কাছে সব ক্ষমতা কেন্দ্রীভূত না রেখে অধস্তনদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে কার্য পরিচালনা করেন। এরূপ নেতৃত্ব কর্মীদের মনে স্বতঃস্ফূর্ততা বজায় রাখে। উদ্দীপকে জনাব সাব্বির ABC সিমেন্ট ইন্ডাস্ট্রিজের উৎপাদন ব্যবস্থাপক। তিনি প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের চেয়ে উৎপাদনকেই বেশি প্রাধান্য দেন। এ অবস্থা থেকে কর্মীরা উত্তরণ পেতে চায়। বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রতিষ্ঠানে গণতান্ত্রিক নেতৃত্ব প্রয়োগ করা যায়। এরূপ নেতৃত্বে নেতা কর্মীদের কোনো ধরনের ভয়-ভীতি প্রদর্শন করবেন না। নেতা যা ভালো মনে করেন, তা কর্মীদের মধ্যে চাপিয়ে দিতে পারবেন না। তিনি কর্মীদের সাথে আলোচনা করে যা ভালো হয় তা-ই করতে বলবেন। কর্মীরাও সরাসরি জনাব সাব্বিরের কাছে মতামত প্রদান করতে পারবে বলে কাজের ক্ষেত্রে তাদের অসন্তুষ্টি থাকবে না। এর ফলে কর্মীরা উৎসাহ নিয়ে কাজ করবে। তাই আমি মনে করি, বর্তমান পরিস্থিতিতে প্রতিষ্ঠানে গণতান্ত্রিক নেতৃত্ব প্রয়োগ করা উপযোগী।

HSC Management 2nd Paper Chapter 6: নেতৃত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Management 2nd Paper · Chapter 6: নেতৃত্ব · সৃজনশীল

বর্তমান পরিস্থিতি উত্তরণের জন্য কোন ধরনের নেতৃত্ব উপযোগী হবে বলে তু…

উদ্দীপক

জনাব সাব্বির ABC সিমেন্ট ইন্ডাস্ট্রিজের উৎপাদক ব্যবস্থাপক। কর্মীদের কাজ তিনি সময় ও মান অনুযায়ী নির্দিষ্ট করে দেন এবং এর ভিত্তিতে কাজ হচ্ছে কিনা তা তদারকি করেন। তবে কর্মীদের কাছ থেকে বেশি কাজ আদায়কেই গুরুত্বপূর্ণ মনে করেন। তিনি কর্মীদের কোনো সুযোগ-সুবিধা দেন না। জনাব সাব্বির কর্মীদের চাইতে প্রতিষ্ঠানের উৎপাদনকেই প্রাধান্য দেন। কর্মীরা এ অবস্থার উত্তরণ চায়।

Rajshahi · 2017

উত্তর

লক্ষ্য অর্জনে অধস্তনদের আদেশ দান, উপদেশ ও পরামর্শ প্রদান এবং তত্ত্বাবধান কার্যকে নির্দেশনা বলে।

উত্তর

নেতৃত্বের ঝুঁকি বহনের সামর্থ্যকে ঝুঁকি গ্রহণ ক্ষমতা বলা হয়। ব্যবসায়ের ভবিষ্যৎ কার্যক্রম সর্বদা অনিশ্চিত। ঝুঁকি গ্রহণ ক্ষমতা দ্বারা একজন নেতা বর্তমান ও ব্যবসায় সফলতার জন্য ভবিষ্যৎ সম্পর্কিত ঝুঁকি গ্রহণ করেন। এজন্য অধীনস্থদের ব্যর্থতার দায়ভারও তাকেই নিতে হয়। যে নেতা যত বেশি ঝুঁকি গ্রহণে সক্ষম, তিনি তত বেশি সফলতা অর্জন করতে সক্ষম হন।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটিতে জনাব সাব্বির স্বৈরতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করেন। স্বৈরতান্ত্রিক নেতৃত্বে নেতা নিজের কাছে সব ক্ষমতা কেন্দ্রীভূত করে রাখেন এবং নিজের ইচ্ছেমতো এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করেন। এ নেতৃত্বে নেতা যা ভালো মনে করেন তা-ই করেন এবং তার কাজের জন্য কারও নিকট জবাবদিহি করতে বাধ্য থাকেন না। উদ্দীপকে জনাব সাব্বির ABC সিমেন্ট ইন্ডাস্ট্রিজের উৎপাদন ব্যবস্থাপক। তিনি কর্মীদের কাজের সময় ও মান নির্দিষ্ট করে দেন এবং এর ভিত্তিতে কর্মীরা কাজ করছে কিনা, তা তদারকি করেন। প্রতিষ্ঠানের কর্মীদের তিনি কোনো সুযোগ-সুবিধা দেন না বরং কর্মীদের কাজকে বেশি প্রাধান্য দেন। এতে কর্মীরা ভয়-ভীতির মধ্যে কাজ করে। এসব বৈশিষ্ট্য স্বৈরতান্ত্রিক নেতৃত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব সাব্বির প্রতিষ্ঠানে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করছেন।

উত্তর

উদ্দীপকের বর্তমান পরিস্থিতি উত্তরণের জন্য গণতান্ত্রিক নেতৃত্ব উপযোগী হবে বলে আমি মনে করি। গণতান্ত্রিক নেতৃত্বে নেতা নিজের কাছে সব ক্ষমতা কেন্দ্রীভূত না রেখে অধস্তনদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে কার্য পরিচালনা করেন। এরূপ নেতৃত্ব কর্মীদের মনে স্বতঃস্ফূর্ততা বজায় রাখে। উদ্দীপকে জনাব সাব্বির ABC সিমেন্ট ইন্ডাস্ট্রিজের উৎপাদন ব্যবস্থাপক। তিনি প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের চেয়ে উৎপাদনকেই বেশি প্রাধান্য দেন। এ অবস্থা থেকে কর্মীরা উত্তরণ পেতে চায়। বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রতিষ্ঠানে গণতান্ত্রিক নেতৃত্ব প্রয়োগ করা যায়। এরূপ নেতৃত্বে নেতা কর্মীদের কোনো ধরনের ভয়-ভীতি প্রদর্শন করবেন না। নেতা যা ভালো মনে করেন, তা কর্মীদের মধ্যে চাপিয়ে দিতে পারবেন না। তিনি কর্মীদের সাথে আলোচনা করে যা ভালো হয় তা-ই করতে বলবেন। কর্মীরাও সরাসরি জনাব সাব্বিরের কাছে মতামত প্রদান করতে পারবে বলে কাজের ক্ষেত্রে তাদের অসন্তুষ্টি থাকবে না। এর ফলে কর্মীরা উৎসাহ নিয়ে কাজ করবে। তাই আমি মনে করি, বর্তমান পরিস্থিতিতে প্রতিষ্ঠানে গণতান্ত্রিক নেতৃত্ব প্রয়োগ করা উপযোগী।
HSCManagement 2nd PaperChapter 6: নেতৃত্ব
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শরিফ স্টাইল লি. একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানে প্রায় ১,০০০ কর্মী কাজ করে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মনে করেন কর্তৃপক্ষের অধিক সহানুভূতিশীলতার সুবাদে কর্মীরা অলস হয়ে পড়েছে এবং কর্মীরা কাজ এড়িয়ে চলায় প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা হ্রাস পেয়েছে। তাই তিনি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে কর্মীদের থেকে কাজ আদায় করতে চান এবং কোনো পরিকল্পনা প্রণয়নে কর্মীদের অংশগ্রহণের সুযোগ না দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন।

Barisal · 2017

ক
নেতা কাকে বলে?
খ
পরামর্শমূলক নির্দেশনা বলতে কী বোঝ?
গ
ক্ষমতা প্রয়োগের ধরন বিচারে শরিফ স্টাইল লি.-এ কোন ধরনের নেতৃত্ব বিদ্যমান আছে? ব্যাখ্যা করো।
ঘ
উল্লিখিত প্রতিষ্ঠানে পরবর্তী পদক্ষেপ গ্রহণের যৌক্তিকতা বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.পরামর্শমূলক নির্দেশনা বলতে কী বোঝ?

পরামর্শমূলক নির্দেশনা বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নেতা কাকে বলে?

নেতা কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব জাহিন একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন। তিনি নিজে প্রতিষ্ঠানে খুব একটা সময় দেন না বরং কর্মীদের ওপর দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে থাকতে চান। ফলে প্রতিষ্ঠানটি মারাত্মক আর্থিক সংকটে পড়ে যায়। এ অবস্থা হতে উত্তোরণে তিনি নেতৃত্বের কৌশল পরিবর্তন করে কর্মীদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে কাজ পরিচালনা করতে চান।

Jessore · 2017

ক
নেতৃত্ব কী?
খ
গণতান্ত্রিক নেতৃত্ব উত্তম কেন?
গ
জনাব জাহিন প্রতিষ্ঠানে কী ধরনের নেতৃত্ব অনুসরণ করছেন? ব্যাখ্যা করো।
ঘ
প্রতিষ্ঠানের আর্থিক সংকট নিরসনে জনাব জাহিন কর্তৃক সিদ্ধান্ত কতটুকু যথার্থ বলে তুমি মনে করো? অভিমত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.গণতান্ত্রিক নেতৃত্ব উত্তম কেন?

গণতান্ত্রিক নেতৃত্ব উত্তম কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নেতৃত্ব কী?

নেতৃত্ব কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

প্রাইম কোম্পানি লি.-এর কর্মচারিরা তাদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ জনাব মোস্তাফিজকে কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি হিসেবে মনোনীত করে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জনাব ইকবাল কর্মীদের ভালো-মন্দের গুরুত্ব না দিয়ে শুধু প্রতিষ্ঠানের কাজকর্ম ঠিকমতো পরিচালনা করা হচ্ছে কিনা তা তত্ত্বাবধান করেন। যেকোনো ভাবে কাজ আদায় করাটাই তার কাছে গুরুত্বপূর্ণ।

Sylhet · 2017

ক
নেতা কে?
খ
'নিদের্শনা সর্বদা নিম্নগামী- ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকে জনাব মোস্তাফিজকে আনুষ্ঠানিকতার ভিত্তিতে কোন ধরনের নেতা বলা যায়? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকের আলোকে অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বের ধরন কর্মীবান্ধব ও আধুনিক নয়- তুমি কি এ বক্তব্যের সাথে একমত? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.'নিদের্শনা সর্বদা নিম্নগামী- ব্যাখ্যা করো।

'নিদের্শনা সর্বদা নিম্নগামী- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নেতা কে?

নেতা কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উল্লিখিত প্রতিষ্ঠানে পরবর্তী পদক্ষেপ গ্রহণের যৌক্তিকতা বিশ্লেষণ করো।ক্ষমতা প্রয়োগের ধরন বিচারে শরিফ স্টাইল লি.-এ কোন ধরনের নেতৃত্ব বিদ্যমান আছে? ব্যপরামর্শমূলক নির্দেশনা বলতে কী বোঝ?নেতা কাকে বলে?প্রতিষ্ঠানের আর্থিক সংকট নিরসনে জনাব জাহিন কর্তৃক সিদ্ধান্ত কতটুকু যথার্থ বলে তুজনাব জাহিন প্রতিষ্ঠানে কী ধরনের নেতৃত্ব অনুসরণ করছেন? ব্যাখ্যা করো।গণতান্ত্রিক নেতৃত্ব উত্তম কেন?নেতৃত্ব কী?উদ্দীপকের আলোকে অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বের ধরন কর্মীবান্ধউদ্দীপকে জনাব মোস্তাফিজকে আনুষ্ঠানিকতার ভিত্তিতে কোন ধরনের নেতা বলা যায়? ব্যাখ্য'নিদের্শনা সর্বদা নিম্নগামী- ব্যাখ্যা করো।নেতা কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।