উদ্দীপকে Y ট্রেডার্সের নেতৃত্বের ধরনটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে Y ট্রেডার্স এর নেতৃত্বে রাশেদ সৈরতান্ত্রিক নেতৃত্ব দেন। কর্মী বা অধীনস্থদের মতামত না নিয়ে নেতা এককভাবে সিদ্ধান্ত নেন যে নেতৃত্বে তাকে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বলে। নেতা সকল ক্ষমতা নিজের কাছে কেন্দ্রভুত করে এককভাবে সিদ্ধান্ত নেন। তিনি কাজের জন্য কারো কাছে জবাবদিহি করতে বাধ্য থাকেন না। নেতাকর্মীদের কাছ থেকে নিঃশর্ত আনুগত্য আশা করেন। এক্ষেত্রে নেতা কর্মীদের ভয়-ভীতি দেখানো ও শাস্তি দেওয়ার মাধ্যমে কাজ আদায়ের চেষ্টা করেন। বিশেষ পরিস্থিতি মোকাবেলার জন্য স্বৈরতান্ত্রিক নেতৃত্ব উত্তম হলেও বেশিরভাগ ক্ষেত্রে এরূপ নেতৃত্বে সদস্যদের মনোবল কমে যায়।এক্ষেত্রে সদস্য উদ্ভুত সুবিধা ও অসুবিধা বিবেচনা করা হয় না। সদস্যদের সৃজনশীলতা বিকাশে সুযোগও অনেক কম থাকে। তাদের ভয়-ভীতি দেখানো ও ভুলের জন্য শাস্তি দেওয়া হয় বলে তারা হতাশায় ভোগে। এরূপ নেতৃত্বে সাধারণত কর্মী সন্তুষ্টি থাকে না। এই কারনে শ্রম ঘূর্ণায়মানতা বেড়ে যায়। উদ্দীপকে দেখা যায় রাশেদ সকল ক্ষমতা নিজের কাছেই রেখে দেয়। সিদ্ধান্ত গ্রহণ এ অধীনস্থদের পরামর্শ করেন না। তাই বর্তমান শ্রমিকদের মধ্যে অসন্তোষ এর সমস্যা দেখা দিচ্ছে। স্বৈরতান্ত্রিক নেতৃত্ব কিছু সময়ের জন্য সাফল্যজনক হলেও এটি দীর্ঘমেয়াদি কোন সুফল বয়ে আনে না। তাই বলা যায় Y ট্রেডার্সের নেতৃত্ব স্বৈরতান্ত্রিক নেতৃত্ব।
HSC Management 2nd Paper Chapter 6: নেতৃত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 6: নেতৃত্ব · সৃজনশীল
উদ্দীপকে Y ট্রেডার্সের নেতৃত্বের ধরনটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর