উদ্দীপকে নির্বাহী অধস্তন আলোচনা এবং বারবার ব্যবহৃত পদ্ধতি কোন ধরনের নির্দেশনা পদ্ধতি তা উপস্থাপন কর।
উত্তর: উদ্দীপকে নির্বাহীর অধস্থন আলোচনা এবং বারবার ব্যবহৃত পদ্ধতি হলো পরামর্শমূলক নির্দেশনা। যে নির্দেশনা পদ্ধতিতে নেতা প্রতিষ্ঠানের যে কোন সিদ্ধান্ত গ্রহণের পূর্বে কর্মীদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করেন তাকে পরামর্শমূলক নির্দেশনা বলে। এ ধরনের নির্দেশনা পদ্ধতিতে নির্দেশদাতা অধস্থন কর্মীদের সাথে বৈঠকে মিলিত হন এবং নির্দেশের ভালো মন্দ উভৈতিক আলোচনা করে একটি সিদ্ধান্তে উপনীত হন। এক্ষেত্রে বল প্রয়োগ, ভয় ভীতি প্রদর্শন, ক্ষমতা ও ব্যক্তিত্বের প্রভাব না খাটিয়ে গণতান্ত্রিক নেতা কর্মীদের মতামত ও অনুভূতি বিবেচনা করে তাদের সম্মতির ভিত্তিতে তাদের কাছ থেকে কাজ আদায় করে নেন। উদ্দীপকে দেখা যায়, বর্তমানে নির্দেশনার ক্ষেত্রে নির্বাহীগণ অধস্তনদের সাথে আলাপ-আলোচনা করেন এবং তাদের পরামর্শ সংগ্রহের চেষ্টা চালান। আবার অনেক প্রতিষ্ঠানে একই ধরনের কাজের ক্ষেত্র একবার দেওয়া নির্দেশ বারবার ব্যবহৃত হয়। পরামর্শ মূলক নির্দেশনার ক্ষেত্রে নির্দেশ দানের পূর্বে সংশ্লিষ্ট কর্মীদের সাথে আলাপ আলোচনা করে থাকার ফলে সকলের অংশগ্রহণের মতামত প্রদানের সুযোগ থাকে। যেহেতু এই নির্দেশনায় সিদ্ধান্ত গ্রহণের সময় অবস্থান কর্মীদের সাথে আলোচনা করা হয় ফলে অধস্থনরা কর্মকর্তার ওপর আস্থাশীল থাকে।
HSC Management 2nd Paper Chapter 6: নেতৃত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 6: নেতৃত্ব · সৃজনশীল
উদ্দীপকে নির্বাহী অধস্তন আলোচনা এবং বারবার ব্যবহৃত পদ্ধতি কোন ধরনের…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর