উদ্দীপকে উল্লিখিত সাবান প্রস্তুতকারী প্রতিষ্ঠানে কোন ধরনের সংগঠন কাঠামো প্রচলিত ছিল? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সাবান প্রস্তুতকারী প্রতিষ্ঠানে সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন কাঠামো প্রচলিত ছিল। যে সংগঠন কাঠামোতে সরলরৈখিক নির্বাহীর কাজে সহযোগিতা করার জন্য একজন উপদেষ্টা বা বিশেষজ্ঞকর্মী নিয়োগ দেওয়া হয় তাকে সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন বলে। এক্ষেত্রে কর্তৃত্ব ও ক্ষমতা সরলরৈখিক নির্বাহী ভোগ করে। অপরপক্ষে পদস্থকর্মীর কাজ হলো সরলরৈখিক নির্বাহীর কাজে সহযোগিতা প্রদান করা। উদ্দীপকে জনাব মাহিদ একটি বৃহৎ সারান প্রস্তুতকারী প্রতিষ্ঠানের উপদেষ্টা হিসেবে কর্মরত। কিন্তু তিনি তার নির্বাহীর কাছ থেকে আশানুরূপ সহযোগিতা পান না। ফলে তিনি হতাশায় ভোগেন। নির্বাহীর সহযোগিতায় উপদেষ্টা থাকলে তা সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠনে রূপ নেয়। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত সাবান প্রস্তুতকারী প্রতিষ্ঠানে সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন কাঠামো প্রচলিত ছিল।
HSC Management 2nd Paper Chapter 4: সংগঠিতকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 4: সংগঠিতকরণ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সাবান প্রস্তুতকারী প্রতিষ্ঠানে কোন ধরনের সংগঠন কা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর