উদ্দীপকে রনি ও জারিফের প্রতিষ্ঠানের মধ্যে কার সংগঠনা কাঠামোটি উত্তম? মতামত দাও।
উত্তর: রনির সংগঠন কাঠামোটি হলো সরলরৈখিক সংগঠন কাঠামো এবং জারিফের সংগঠন কাঠামোটি হলো সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন কাঠামো। উভয়ের সংগঠন কাঠামোর মধ্যে জারিফের সংগঠন কাঠামোটি উত্তম। যে সংগঠন কাঠামোতে কর্তৃত্ব রেখা ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তর হতে ক্রমান্বয়ে নিচের দিকে সরলরেখার আকারে নেমে আসে তাকে সরলরৈখিক সংগঠন, বলে। এরূপ সংগঠনে বিভিন্ন স্তরে নিযুক্ত সরলরৈখিক নির্বাহিগণ কোনো সহযোগীর সহায়তা ছাড়াই স্বীয় বিভাগের সর্বময় দায়িত্ব পালন করেন। ফলে বিভিন্ন পর্যায়ের কর্তাব্যক্তিগণ স্ব স্ব ক্ষেত্রে অধস্তন ব্যক্তিবর্গের ওপর অতিমাত্রায় কর্তৃত্বশালী থাকেন। এতে সংগঠনে অধিক শৃঙ্খলা বজায় থাকে। উদ্দীপকের রনি ও জারিফ দুটি ভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও নির্বাহী। রনি তার প্রতিষ্ঠানের সব সিদ্ধান্ত একাই নেন। এরূপ সংগঠনে বিভিন্ন স্তরে নিযুক্ত সরলরৈখিক নির্বাহিগণ কোনো সহযোগীর সহায়তা ছাড়াই স্বীয় বিভাগের সর্বময় দায়িত্ব পালন করেন। এটি সরলরৈখিক সংগঠন কাঠামো। অন্যদিকে, জারিফ তার প্রতিষ্ঠানে সহায়তার জন্য বিশেষজ্ঞ ব্যক্তি নিয়োগ দেন। এতে তার কাজের ভার লাঘব হয়। এর সাথে সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠনের সাদৃশ্য রয়েছে। রনি তার প্রতিষ্ঠানের অধস্তনদের সুবিধা-অসুবিধা বিবেচনা না করে সিদ্ধান্ত নেন। এতে কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। এছাড়া সব কাজ রনি এককভাবে তত্ত্বাবধান করেন বিধায় কাজের গতি হ্রাস পায়। অন্যদিকে, জারিফ তার প্রতিষ্ঠানে তার কাজে সহায়তার জন্য বিশেষজ্ঞকর্মী নিয়োগ করেন। এতে তার কাজের ভার কমে যায়। এছাড়া বিশেষজ্ঞকর্মীর পরামর্শে জারিফ দ্রুত সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। ফলে তার প্রতিষ্ঠানের কাজে গতিশীলতা আসে। তাই আমি মনে করি, উদ্দীপকের প্রতিষ্ঠান দুটির মধ্যে জারিফের প্রতিষ্ঠানের সংগঠন কাঠামোটি অর্থাৎ সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন কাঠামোটি উত্তম।.
HSC Management 2nd Paper Chapter 4: সংগঠিতকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 4: সংগঠিতকরণ · সৃজনশীল
উদ্দীপকে রনি ও জারিফের প্রতিষ্ঠানের মধ্যে কার সংগঠনা কাঠামোটি উত্তম…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর