সরলরৈখিক সংগঠনকে সামরিক সংগঠনের সাথে তুলনা করা হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর: যে সংগঠন কাঠামোতে কর্তৃত্ব রেখা ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তর হতে ক্রমান্বয়ে নিচের দিকে সরলরেখার আকারে নেমে আসে তাকে সরলরৈখিক সংগঠন বলে। এটা সর্বাপেক্ষা প্রাচীন ও সহজতম সংগঠন পদ্ধতি। এরূপ সংগঠনের সরলরৈখিক কর্মকর্তাদের সাথে কোনো উপদেষ্টা কর্মী নিয়োজিত থাকে না। ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিম্নস্তরের কর্মকর্তাদের মধ্যে সরলরেখার মত কর্তৃত্ব প্রবাহিত হয়। এতে প্রত্যেক কর্মী নিজ নিজ কর্তৃত্ব ও দায়িত্ব সহজেই বুঝতে পারে। ফলে কর্তৃত্ব ও দায়িত্ব নিয়ে কোনোরূপ সংঘাত সৃষ্টি হয় না। সামরিক বাহিনীতে এমন সংগঠন ব্যবহৃত হয় বলে একে সামরিক সংগঠনের সাথে তুলনা করা হয়।
HSC Management 2nd Paper Chapter 4: সংগঠিতকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 4: সংগঠিতকরণ · সৃজনশীল
সরলরৈখিক সংগঠনকে সামরিক সংগঠনের সাথে তুলনা করা হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর