উদ্দীপকে নির্দেশিত, চিত্রের সংগঠন কাঠামোটি কী ধরনের?
উত্তর: উদ্দীপকে নির্দেশিত চিত্রের সংগঠন কাঠামোটি মেট্রিক্স সংগঠন কাঠামো। কোনো প্রতিষ্ঠানের কার্যভিত্তিক এবং দ্রব্যভিত্তিক বিভাগীয়করণের সমন্বয়ে যে সংগঠন কাঠামো তৈরি হয় তাকে মেট্রিক্স সংগঠন বলে। আধুনিককালে উৎপাদনমুখী বৃহদায়তন প্রতিষ্ঠানগুলোতে মেট্রিক্স সংগঠন নামে এক ধরনের সংগঠন কাঠামোর প্রচলন হয়েছে। যা ব্যবস্থাপনা সংগঠনের আধুনিক রূপ নামে পরিচিত। উদ্দীপকের চিত্রে প্রধান নির্বাহীর অধীনে ক্রয় বিভাগ, উৎপাদন বিভাগ, বিক্রয় বিভাগ রয়েছে। অর্থাৎ প্রধান নির্বাহীর অধীনে কার্যিক ব্যবস্থাপকগণ রয়েছে। আবার প্রধান নির্বাহীর অধীনে আরও রয়েছে প্রকল্প-১ এর ব্যবস্থাপক এবং প্রকল্প-২ এর ব্যবস্থাপক। যারা শুধুমাত্র দ্রব্য নিয়ে কাজ করে। এভাবে দ্রব্য ও কার্যিক ব্যবস্থাপক নিয়ে গঠিত সংগঠন মেট্রিক্স সংগঠনের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে নির্দেশিত চিত্রের সংগঠন কাঠামোটি মেট্রিক্স সংগঠন কাঠামো।
HSC Management 2nd Paper Chapter 4: সংগঠিতকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 4: সংগঠিতকরণ · সৃজনশীল
উদ্দীপকে নির্দেশিত, চিত্রের সংগঠন কাঠামোটি কী ধরনের?
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর