বিশেষায়নের দৃষ্টিকোণ থেকে উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানে কোন ধরনের সংগঠন কাঠামো অধিক কার্যকর? মতামত দাও।
উত্তর: বিশেষায়নের দৃষ্টিকোণ থেকে উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানে দ্বিতীয় পর্যায়ের কার্যভিত্তিক সংগঠন কাঠামো অধিক কার্যকর বলে আমি মনে করি। এ সংগঠনে প্রকৃতি অনুযায়ী কাজকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। এরপর প্রত্যেক বিভাগে একেকজন বিশেষজ্ঞ ব্যক্তিকে নির্বাহীর দায়িত্ব দেওয়া হয়। এতে কাজে বিশেষায়নের সুযোগ তৈরি হয়। ফলে কাজের গতিশীলতা বাড়ে। উদ্দীপকে মি. আকতারের প্রতিষ্ঠানের ব্যবসায় ক্রমাগত বৃদ্ধির কারণে তিনি বিভিন্ন বিভাগ চালু করেন। এরপর তিনি বিভিন্ন বিভাগে দক্ষ ব্যবস্থাপক নিয়োগ দেন। তিনি সিদ্ধান্ত গ্রহণের সময় প্রয়োজনে এসব বিভাগীয় ব্যবস্থাপকদের পরামর্শ নেন। এতে প্রতিষ্ঠানের উন্নতি দিন দিন বাড়ছে। তিনি মূলত কার্যভিত্তিক সংগঠন কাঠামো অনুসরণ করছেন। কার্যভিত্তিক সংগঠনে একই শ্রেণিভুক্ত কাজ একজন বিশেষজ্ঞের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সম্পাদিত হয়। যিনি যে কাজে বিশেষজ্ঞ তাকে সেই কাজের দায়িত্ব দেওয়া হয়। উদ্দীপকে মি. আকতার ও তার প্রতিষ্ঠানে বিভিন্ন বিভাগ চালু করেন। প্রতিটি বিভাগে সংশ্লিষ্ট কাজে বিশেষজ্ঞ এমন ব্যবস্থাপক নিয়োগ দেন। ফলে প্রতিষ্ঠানে বিশেষায়নের নীতি অনুসৃত হচ্ছে। এতে প্রতিষ্ঠানের সামগ্রিক কার্যকলাপ সর্বাধিক দক্ষতা ও মিতব্যয়িতার সাথে সম্পাদিত হচ্ছে। তাই বলা যায়, বিশেষায়নের দৃষ্টিকোণ থেকে দ্বিতীয় পর্যায়ের সংগঠন কাঠামো অধিক কার্যকর।
HSC Management 2nd Paper Chapter 4: সংগঠিতকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 4: সংগঠিতকরণ · সৃজনশীল
বিশেষায়নের দৃষ্টিকোণ থেকে উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানে কোন ধরনের সংগ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর