কাঠের অপচয় অনুসন্ধানে জনাব আবির যে ধরনের সংগঠন গঠন করেছেন তার যাথার্থতা বিশ্লেষণ করো।
উত্তর: কাঠের অপচয় অনুসন্ধানে জনাব আবিরের কমিটি সংগঠন গঠনের সিদ্ধান্তটি যথার্থ হয়েছে বলে আমি মনে করি। এ সংগঠন কোনো বিশেষ উদ্দেশ্য বা সমস্যা সমাধানে গঠন করা হয়। এতে স্বল্পমেয়াদে কয়েকজন ব্যক্তির ওপর নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়। এরা পারস্পরিক আলোচনার মাধ্যমে বিশেষ পরিস্থিতি বা সমস্যার ব্যাপারে সিদ্ধান্ত দিয়ে থাকেন। উদ্দীপকে জনাব আবির একটি আসবাবপত্র তৈরি কারখানার ব্যবস্থাপক। তিনি দেখেন কিছুদিন যাবৎ আসবাবপত্র তৈরির কাজে প্রচুর কাঠ অপচয় হচ্ছে। বিষয়টি অনুসন্ধানের জন্য তিনি এক সপ্তাহের জন্য কারখানার দুজন অভিজ্ঞ কর্মীকে নিয়োজিত করেন। উক্ত কর্মীদের তিনি সমস্যাটি চিহ্নিত করে মতামত দেওয়ার নির্দেশ দেন। বৈশিষ্ট্য অনুযায়ী জনাব আবির কমিটি গঠন করেছেন। কমিটির সদস্যরা অভিজ্ঞ হওয়ায় তাদের আসবাবপত্র তৈরির বিষয়ে ভালো অভিজ্ঞতা রয়েছে। এজন্য তারা আসবাবপত্র তৈরির প্রক্রিয়ার কোথায় সমস্যা হতে পারে তা সহজেই চিহ্নিত করতে পারবে। এরপর তারা এটি সংশোধনের জন্য জনাব আবিরকে প্রয়োজনীয় মতামত ও পরামর্শ দেবে। তাদের এ পরামর্শ ও মতামত বিচার-বিশ্লেষণের মাধ্যমে সমস্যা সমাধানে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। এভাবে সৃষ্ট কমিটির মাধ্যমে প্রতিষ্ঠানটির সমস্যার সমাধান হবে। সুতরাং, কাঠের অপচয় অনুসন্ধানে জনাব আবিরের কমিটি সংগঠন তৈরির সিদ্ধান্তটি যথার্থ হয়েছে।
HSC Management 2nd Paper Chapter 4: সংগঠিতকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 4: সংগঠিতকরণ · সৃজনশীল
কাঠের অপচয় অনুসন্ধানে জনাব আবির যে ধরনের সংগঠন গঠন করেছেন তার যাথার…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর