সংগঠন কাঠামোতে কী ধরনের পরিবর্তন এনে ব্যয় হ্রাস করতে পারেন? তোমার মতামত বিশ্লেষণ কর।
উত্তর: র্যভিত্তিক সংগঠন থেকে সরলরৈখিক সংগঠনে পরিবর্তন করলে প্রতিষ্ঠানের ব্যয় হ্রাস পাবে। যে সংগঠন কাঠামোতে প্রতিষ্ঠানের কাজকে বিভিন্ন ভাগে ভাগ করে প্রত্যেক বিভাগের দায়িত্ব বিশেষজ্ঞের ওপর অর্পণ করা হয় তাকে কার্যভিত্তিক সংগঠন বলে। অন্যদিকে যে সংগঠন কাঠামোতে কর্তৃত্ব রেখা ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তর হতে ক্রমান্বয়ে নিচের দিকে সরলরেখার আকারে নেমে আসে তাকে সরলরৈখিক সংগঠন বলে। এটা সর্বাপেক্ষা প্রাচীন ও সহজতম সংগঠন পদ্ধতি। উদ্দীপকে টিপু বর্মণ তার প্রতিষ্ঠানে এমন একটি সংগঠন কাঠামো প্রণয়ন করেছেন যেখানে পৃথকভাবে উৎপাদন, বিক্রয়, বাজারজাতকরণ, গুদামজাতকরণ এবং অর্থ বিভাগ রয়েছে। উক্ত বিভাগগুলোতে বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ নিজ নিজ বিভাগে কাজ করছে। বিশ্ব অর্থনীতিতে মন্দাভাবের কারণে অভ্যন্তরীণ আয় কমে গেছে। ফলে প্রতিষ্ঠানটির আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছে। এমতাবস্থায় সংগঠন কাঠামোতে কিছুটা পরিবর্তন করে ব্যয় কমিয়ে আনতে চায়। কার্যভিত্তিক সংগঠনে কাজকে বিভিন্ন ভাগে ভাগ করে বিশেষজ্ঞের উপর দায়িত্ব অর্পণ করা হয়। অন্যদিকে সরলরৈখিক সংগঠনে সরলরৈখিক নির্বাহী একাই সমস্ত কাজ দেখাশুনা করেন। ফলে সরলরৈখিক সংগঠনের তুলনায় কার্যভিত্তিক সংগঠনে ব্যয় বেশি হয়। কারণ প্রত্যেক বিশেষজ্ঞকে আলাদা আলাদা বেতন দিতে হয় আবার প্রত্যেক বিভাগের জন্য বিভিন্ন ধরনের খরচ করতে হয়। তাই আমি মনে করি, কার্যভিত্তিক সংগঠন থেকে সরলরৈখিক সংগঠনে পরিবর্তন করলে উদ্দীপকের প্রতিষ্ঠানের ব্যয় হ্রাস পাবে।
HSC Management 2nd Paper Chapter 4: সংগঠিতকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 4: সংগঠিতকরণ · সৃজনশীল
সংগঠন কাঠামোতে কী ধরনের পরিবর্তন এনে ব্যয় হ্রাস করতে পারেন? তোমার ম…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর