কমিটিকে অস্থায়ী সংগঠন বলা হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর: কতিপয় ব্যক্তির সমন্বয়ে গঠিত একটি দল যাদের উপর কোনো বিশেষ উদ্দেশ্য অর্জনের জন্য প্রশাসনিক দায়িত্ব অর্পণ করা হয় তাকে কমিটি বলে। প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করতে মাঝে মধ্যে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। এই সমস্যাগুলো সমাধানের জন্যই প্রায়ই প্রতিষ্ঠানে কমিটি গঠন করা হয়। কমিটি কার্যসম্পাদনে ও বিভিন্ন সমস্যা সমাধানের তখন পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করে। তবে এই কমিটি বিশেষ বিশেষ সময়ে বিশেষ বিশেষ কাজ সম্পাদনের জন্য গঠিত হয়। উক্ত কাজ শেষ হয়ে গেলে কমিটির কাজও শেষ হয়ে যায়। এসকল কারণেই কমিটি সংগঠন অস্থায়ী প্রকৃতির হয়ে থাকে।
HSC Management 2nd Paper Chapter 4: সংগঠিতকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 4: সংগঠিতকরণ · সৃজনশীল
কমিটিকে অস্থায়ী সংগঠন বলা হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর