উদ্দীপকের প্রতিষ্ঠানের পরিবর্তিত সংগঠন কাঠামোটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানের পরিবর্তিত সংগঠন কাঠামোটি হচ্ছে সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন। সরলরৈখিক নির্বাহী ও উপদেষ্টার সমন্বয়ে যে সংগঠন কাঠামো গড়ে ওঠে তাকে সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন বলে। মূলত সরলরৈখিক নির্বাহীদের সাহায্য সহযোগিতা ও পরামর্শ দেওয়ার জন্য "উপদেষ্টা নিয়োগ করা হয়। সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠনে সরলরৈখিক কর্মকর্তা সিদ্ধান্ত গ্রহণ, আদেশ ও নির্দেশ এবং বাস্তবায়নের সাথে জড়িত। অন্যদিকে উপদেষ্টারা সরলরৈখিক কর্মকর্তাদের পরামর্শ ও সহযোগিতা করে থাকেন। উদ্দীপকে জনাব সাবিদ একটি শিল্পীয় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। প্রতিষ্ঠানের সব সিদ্ধান্ত তিনি একাই গ্রহণ করেন। কিন্তু প্রতিষ্ঠান বড় হওয়ায় সিদ্ধান্ত গ্রহণে তাকে সহায়তার জন্য সংগঠন কাঠামো পরিবর্তন করে একজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়। ফলশ্রুতিতে প্রতিষ্ঠানের সংগঠন কাঠামোটি সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠনে রূপ নেয়। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানের পরিবর্তিত সংগঠন কাঠামোটি হচ্ছে সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন।
HSC Management 2nd Paper Chapter 4: সংগঠিতকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 4: সংগঠিতকরণ · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানের পরিবর্তিত সংগঠন কাঠামোটি কোন ধরনের? ব্যাখ্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর