দ্বৈত অধীনতা সংগঠনে পরিহার করা উচিত কেন? ব্যাখ্যা কর।
উত্তর: দ্বৈত অধীনতা পরিহার করার জন্যই আদেশের ঐক্য নীতিটি ব্যবস্থাপনার জন্য প্রয়োজন। আদেশের ঐক্যে নীতির মূলকথা হলো একজন কর্মী প্রত্যক্ষভাবে শুধুমাত্র একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট হতে আদেশ গ্রহণ করবে। ভুল-ত্রুটি হলে তার নিকটই জবাবদিহি করবে। দ্বৈত অধীনতা বা দু'জন নির্বাহীর অধীনে একজন কর্মী সুষ্ঠুভাবে কাজ সম্পাদন করতে পারে না। কারণ সে একই সময়ে কার আদেশ মেনে চলবে আর কার আদেশ মেনে চলবে না। ফলে কাজে ব্যাঘাত ঘটে এবং বিভ্রান্তির সৃষ্টি হয়। তাই দ্বৈত অধীনতা সংগঠনে পরিহার করা উচিত।
HSC Management 2nd Paper Chapter 4: সংগঠিতকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 4: সংগঠিতকরণ · সৃজনশীল
দ্বৈত অধীনতা সংগঠনে পরিহার করা উচিত কেন? ব্যাখ্যা কর।
উত্তর