রিতা ও মিতার প্রতিষ্ঠানের মধ্যে কার সংগঠন কাঠামোটি উত্তম? মতামত দাও।
উত্তর: রিতা ও মিতার প্রতিষ্ঠানের মধ্যে মিতার সংগঠন কাঠামোটি উত্তম। নির্বাহী ও বিশেষজ্ঞ কর্মী নিয়ে গঠিত সংগঠনকে সরলরৈখিক ও উপদেষ্টা সংগঠন বলে । এই ধরনের সংগঠন কাঠামোতে দুই ধরনের কর্মী থাকে একদল সরলরৈখিক নির্বাহী অন্য দল উপদেষ্টা কর্মী। পদস্থ কর্মীরা অন্য বিভাগের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় সমন্বয় সাধন করতে পারেন। এই ধরনের সংগঠনে ক্ষমতা ও দায়িত্বের বন্টন এবং আদেশ-নির্দেশ ও নির্দেশনার গতি রেখা সুনির্দিষ্ট হয়। এরূপ সংগঠনের উপদেষ্টা কর্মী সমস্যা সমাধানে নির্বাহীকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকেন। রিতা ও মিতা দুই বন্ধু। তারা দুটি প্রতিষ্ঠানের মালিক ও নির্বাহী। রিতার প্রতিষ্ঠানের কর্মীরা নির্বাহীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে থেকে কার্য সম্পাদন করে। অন্যদিকে মিতার প্রতিষ্ঠানে তাকে সহায়তা করার জন্য কয়েকজন ব্যক্তি আছেন। এতে প্রতিষ্ঠানটি দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এবং নির্বাহীর কার্যভার লাঘব হয়। কিন্তু রিতার প্রতিষ্ঠানে গতিশীলতার অভাব এবং শ্রম অসন্তোষ লক্ষ করা যায়। অর্থাৎ রিতা ও মিতার প্রতিষ্ঠানের মধ্যে মিতার সংগঠন কাঠামোটি উত্তম।কারণ মিতার কাঠামোতে কাজ গুলো আর সুন্দরভাবে করা যাবে।
HSC Management 2nd Paper Chapter 4: সংগঠিতকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 4: সংগঠিতকরণ · সৃজনশীল
রিতা ও মিতার প্রতিষ্ঠানের মধ্যে কার সংগঠন কাঠামোটি উত্তম? মতামত দাও।
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর