'প্রতিষ্ঠানে কমিটি সব রোগের মহৌষধ নয়'- ব্যাখ্যা করো।
উত্তর: বিশেষ কোনো কাজের দায়িত্বভার একজনের বেশি ব্যক্তির ওপর দেওয়া হলে, ঐ ব্যক্তিবর্গের সমষ্টিকে কমিটি সংগঠন বলে। প্রতিষ্ঠানে কোনো বিশেষ সমস্যা সমাধানের জন্যই মূলত এটি গঠন করা হয়। এর ব্যক্তিবর্গ বিচার-বিশ্লেষণ করে কোনো বিষয়ের সিদ্ধান্ত নেয়। তবে অনেক সময় সদস্যরা সিদ্ধান্ত নিতে ভাগ হয়ে যায়। ফলে তারা ঝোঁকের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেয়। এতে আসল সমস্যার সমাধান হয় না। এজন্য সব বিষয়ে কমিটি ভালো ফল দেয় না। তাই বলা হয়, প্রতিষ্ঠানে কমিটি সব রোগের মহৌষধ নয়।
HSC Management 2nd Paper Chapter 4: সংগঠিতকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 4: সংগঠিতকরণ · সৃজনশীল
'প্রতিষ্ঠানে কমিটি সব রোগের মহৌষধ নয়'- ব্যাখ্যা করো।
উত্তর