উদ্দীপকে বর্ণিত নাভানা টেক্স লি.-এর সংগঠন কাঠামো কোন ধরনের? ব্যাখ্যা করো।
উত্তর: নাভানা ট্রেক্স লি.-এর সংগঠন কাঠামোটি হলো কার্যভিত্তিক সংগঠন। কার্যভিত্তিক সংগঠন বলতে এমন এক ধরনের সংগঠনকে বোঝায়, যেখানে ব্যবস্থাপনার কার্যাবলিকে কাজের প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে এদের একেকটিকে একেকজন বিশেষজ্ঞের ওপর ন্যস্ত করা হয়। এ সংগঠনের বিশেষজ্ঞগণ নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন। উদ্দীপকে নাভানা টেক্স লি. একটি বৃহদায়তন তৈরি পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কার্যাবলিকে কাজের প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ক্রয়-বিক্রয় ও উৎপাদন বিভাগে ভাগ করা হয়। অতঃপর প্রত্যেক বিভাগের দায়িত্ব একজন বিশেষজ্ঞ কর্মীর ওপর ন্যস্ত করা হয়। উক্ত বিশেষজ্ঞগণ প্রতিষ্ঠানে নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন। এসব বৈশিষ্ট্য কার্যভিত্তিক সংগঠনের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, নাভানা টেক্স লি.-এ কার্যভিত্তিক সংগঠনের মাধ্যমে কাজ সম্পাদন করা হয়।
HSC Management 2nd Paper Chapter 4: সংগঠিতকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 4: সংগঠিতকরণ · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত নাভানা টেক্স লি.-এর সংগঠন কাঠামো কোন ধরনের? ব্যাখ্য…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর