"আদর্শ সংগঠনের আদেশের ঐক্য থাকা উচিত"- ব্যাখ্যা কর।
উত্তর: একজন মাত্র নির্বাহীর নিকট থেকে প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীকে আদেশ প্রদান করাকে আদেশের ঐক্য নীতি বলে। আদেশের ঐক্য নীতিতে একজন কর্মী প্রত্যক্ষভাবে শুধু একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট হতে আদেশ গ্রহণ করে। ভুল ত্রুটি হলে তার নিকটে জবাবদিহি করে। দ্বৈত অধীনতা বা দুজন নির্বাহীর অধীনে একজন কর্মী সুষ্ঠুভাবে কাজ সম্পাদন করতে পারেন না। কারণ সে একই সময়ে কার আদেশ মেনে চলবে আর কার আদেশ মেনে চলবে না। ফলে কাজে ব্যাঘাত ঘটে এবং বিভ্রান্তির সৃষ্টি হয়। তাই আদর্শ সংগঠনে আদেশের ঐক্য থাকা উচিত।
HSC Management 2nd Paper Chapter 4: সংগঠিতকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 4: সংগঠিতকরণ · সৃজনশীল
"আদর্শ সংগঠনের আদেশের ঐক্য থাকা উচিত"- ব্যাখ্যা কর।
উত্তর