উদ্দীপকে বর্ণিত সংগঠন কাঠামো অনুসরণ করলে প্রতিষ্ঠানের সর্বোচ্চ শৃঙ্খলার প্রতিষ্ঠা করা সম্ভব হয়- তুমি কি এ উক্তির সাথে একমত? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে বর্ণিত সরলরেখিক সংগঠন কাঠামোটি প্রতিষ্ঠানের সর্বোচ্চ শৃঙ্খলা প্রতিষ্ঠা করবে বলে আমি মনে করি। যে সংগঠন কাঠামো তে কর্তৃত্ব রাখা ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তর হতে ক্রমান্বয়ে নিচের দিকে সরলরেখার আকারে নেমে আসে তাকে সরলরৈখিক সংগঠন বলে। এটা সর্বাপেক্ষা প্রাচীন ও সহজতম সংগঠন পদ্ধতি। এই সংগঠন কাঠামোর মাধ্যমে একটি প্রতিষ্ঠান সর্বোচ্চ শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। উদ্দীপকে চিত্র দেখানো হয়েছে, ব্যবস্থাপনার পরিচালকের অধীনে সাধারণ ব্যবস্থাপক, সাধারণ ব্যবস্থাপকের অধীনে বিভাগীয় ব্যবস্থাপক, বিভাগীয় ব্যবস্থাপকের অধীনে ফোরম্যান এবং ফোরম্যান এর অধীনে শ্রমিকবৃন্দ কর্মরত রয়েছে। অর্থাৎ কর্তৃত্ব সরলরেখার আকারে উপর থেকে নিচে ধাবিত হয়েছে। এর মাধ্যমে প্রতিষ্ঠান একটি শৃঙ্খলা বজায় রেখে পরিচালিত হচ্ছে। সংগঠন সরলরৈখিক কর্মকর্তাদের সাথে কোন উপদেষ্টা কর্মী থাকে না বলে কর্তৃত্ব ও দায়িত্ব নিয়ে কোনরূপ সংঘাত সৃষ্টি হয় না। এরূপ সংগঠন প্রত্যেক কর্মী নিজ নিজ কর্তৃত্ব ও দায়িত্ব সহজেই বুঝতে পারে। এছাড়াও এরূপ সংগঠনের প্রত্যেকের দায়িত্ব ও কর্তৃত্ব নির্দিষ্ট থাকায় এবং প্রত্যেকেই তার কাজের সর্বতোভাবে তার ঊর্ধ্বতনের নিকট দায়ী থাকে বলে সকল ক্ষেত্রে সর্বোচ্চ শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়।
HSC Management 2nd Paper Chapter 4: সংগঠিতকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 4: সংগঠিতকরণ · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত সংগঠন কাঠামো অনুসরণ করলে প্রতিষ্ঠানের সর্বোচ্চ শৃঙ্…
উদ্দীপক

Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর