জনাব আবিরের দ্রত সঠিক সিদ্ধান্ত গ্রহণে প্রতিষ্ঠানটি কী কী সুবিধা
উত্তর: জনাব আবিরের দ্রুত সঠিক সিদ্ধান্ত গ্রহণে প্রতিষ্ঠানটি যে সকল সুবিধা পেতে পারে তা নিচে আলোচনা করা হলোঃ উদ্দীপকের X একটি আর্থিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান। ঋণের কার্যক্রম ও দেশের প্রচলিত আইন সম্পর্কিত বিষয়ে প্রায়শই প্রতিষ্ঠানটিকে আইনি জটিলতা মোকাবিলা করতে হয়। এ প্রেক্ষিতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জনাব আবিরকে আইনি বিষয়ে সহায়তা প্রদান করার জন্য একজন আইনজীবী নিয়োগ করা হয়েছে। ফলে জনাব আবির যথাসময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারছেন।এরূপ দ্রুত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সমন্বয় ও নিয়ন্ত্রণে সুবিধা পাবেন।যেকোনো সমস্যার দ্রুত সমাধান করতে পারবেন।বিশেষজ্ঞের তত্বাবধানে থাকার কারণে তিনিও সমস্যার ধরণ উপলব্ধি করে তদনুযায়ী সমাধানের কৌশল রপ্ত করতে পারবেন। প্রতিষ্ঠানটি নির্বিঘ্নে দ্রুততার সাথে পরিচালনা সম্ভব হবে।জনাব আবিরের দ্রুত সঠিক সিদ্ধান্ত গ্রহণে প্রতিষ্ঠানটি উপরিউক্ত সুবিধা পেতে পারে।
HSC Management 2nd Paper Chapter 4: সংগঠিতকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 4: সংগঠিতকরণ · সৃজনশীল
জনাব আবিরের দ্রত সঠিক সিদ্ধান্ত গ্রহণে প্রতিষ্ঠানটি কী কী সুবিধা
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর