সংগঠনে কার্য বিভাজন অপরিহার্য কেন?
উত্তর: কাজের প্রকৃতি বা বৈশিষ্ট্য অনুসারে কাজকে বিভিন্ন বিভিন্ন শ্রেণীতে ভাগ করা কে কার্যবিভাজন বলে। এক্ষেত্রে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে এক এক বিভাগে এক একজন বিশেষজ্ঞ কর্মী নিয়োগ করা হয়। এই বিভাজনের আলোকে প্রতিষ্ঠান বিভিন্ন বিভাগ ও উপবিভাগ তৈরি করা হয় ও দায়িত্ব কর্তব্য নির্ধারণ করা হয়। এর মাধ্যমে প্রত্যেক কর্মী তার নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জেনে থাকে এবং তা পালনে সচেষ্ট হয়। ফলে প্রতিষ্ঠানের যাবতীয় কাজ সুষ্ঠুভাবে সম্পাদন ও উদ্দেশ্য অর্জন সহজতর হয়।
HSC Management 2nd Paper Chapter 4: সংগঠিতকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 4: সংগঠিতকরণ · সৃজনশীল
সংগঠনে কার্য বিভাজন অপরিহার্য কেন?
উত্তর