কমিটি সাধারণত অস্থায়ী প্রকৃতির সংগঠন'- ব্যাখ্যা কর।
উত্তর: কমিটিকে অস্থায়ী প্রকৃতি সংগঠন বলা হয়ে থাকে। কতিপয় ব্যক্তির উপর বিশেষ কোন কাজের বা সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব অর্পণ করে যে সংগঠন তাকে কমিটি সংগঠন বলে। কমিটিকে বিভিন্ন নামে আখ্যায়িত করা হয়। যেমন -টিম, বোর্ড, পর্ষদ কমিশন, কাউন্সিল, ইউনিট ইত্যাদি। কাজ সম্পাদনের জন্য কমিটির সদস্যরা নিজেদের মধ্যে মতামত বিনিময় করেন। সাধারণত জরুরী বা বিশেষ পরিস্থিতি মোকাবেলার জন্য কমিটি গঠন করা হয়। তাই কমিটির স্থায়িত্ব সাধারণত অল্পসময়ের জন্য হয়ে থাকে।
HSC Management 2nd Paper Chapter 4: সংগঠিতকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 4: সংগঠিতকরণ · সৃজনশীল
কমিটি সাধারণত অস্থায়ী প্রকৃতির সংগঠন'- ব্যাখ্যা কর।
উত্তর