উদ্দীপকে বর্ণিত সংগঠনের সমস্যার সমাধানে কোন সংগঠন উপযুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত সংগঠনের সমস্যা সমাধানে কমিটি সংগঠন উপযুক্ত বলে আমি মনে করি। সাধারণত কমিটিতে একজন চেয়ারম্যান বা আহবায়ক থাকে এবং এক বা একাধিক সদস্য থাকে। কমিটি হলো কতিপয় ব্যক্তির সমষ্টি যাদের ওপর প্রশাসনিক দায়িত্ব অর্পণ করা হয় এবং যারা প্রদত্ত দায়িত্বসমূহ যথা ভাবে সম্পাদনের মাধ্যমে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনে নিয়োজিত থাকে। সাধারণত প্রতিষ্ঠানে উচ্চ স্তরের কর্মচারীদের নিয়ে কমিটি গঠন করা হয়। এরূপ কার্যসম্পাদনে আবার একের চেয়ে যৌথ সিদ্ধান্ত অধিক কার্যকর হয়। যে সব ক্ষেত্রে যৌথ সিদ্ধান্তের প্রয়োজন হয়, সেখানে কমিটি গঠিত হয়। কমিটি স্থায়ী বা অস্থায়ী হতে পারে। তবে অস্থায়ী কমিটির প্রচলনই বেশি। প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্য সম্পাদনের জন্য সাধারণত স্থায়ী কমিটির সংগঠন করা হয়। উদ্দীপকে দেখা যায়,জনাব আবির হোসেন একটি উৎপাদন মুখী প্রতিষ্ঠান মহাব্যবস্থাপক। তিনি প্রতিষ্ঠানের কাজগুলোকে উৎপাদন, প্রকৌশল, বিক্রয় ও অর্থ বিভাগে বিভক্ত করেন। অতঃপর সংশ্লিষ্ট বিভাগের দায়িত্ব ও কর্তৃত্ব এক একজন বিশেষজ্ঞের উপর অর্পণ করেন। এছাড়া উক্ত প্রতিষ্ঠানে উৎপাদিত ৬ ধরনের পণ্যের জন্য ভিন্ন ভিন্ন প্রজেক্ট ব্যবস্থাপক নিযুক্ত রয়েছেন। উক্ত ব্যবস্থাপকের একটি দল হঠাৎ একটি নতুন পণ্য উৎপাদন করার বিষয়ে সমস্যা দেখা দেওয়ার প্রেক্ষিতে সমাধানের জন্য দায়িত্ব লাভ করেন। নতুন পণ্য উৎপাদনের বিষয়ে যে সংগঠনটি গড়ে তোলে তা হল কমিটি সংগঠন কমিটির সংগঠনের অন্যতম উদ্দেশ্য হলো এটি কোন নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য গঠিত হয়। কমিটি কতিপয় ব্যক্তির সমষ্টি। বিশেষ কোনো কার্য সুন্দর রূপে সম্পাদনের লক্ষ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাজে প্রকৃতি অনুযায়ী বেশি বা কম ব্যক্তি নিয়ে এ সংগঠন গঠন করে। বিভিন্ন স্তরের কর্মীদের সমন্বয় কমিটি গঠিত হয় ফলে গৃহীত পরিকল্পনা দ্রুত বাস্তবায়নে কর্মীগণ উৎসাহী থাকে এবং সর্বোচ্চ শক্তির ব্যবহারের মাধ্যমে পরিকল্পনা বাস্তবায়ন করে তোলে। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত সংগঠন সমস্যা সমাধানে কমিটির সংগঠন খুবই উপযুক্ত বলে আমি মনে করি।
HSC Management 2nd Paper Chapter 4: সংগঠিতকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 4: সংগঠিতকরণ · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত সংগঠনের সমস্যার সমাধানে কোন সংগঠন উপযুক্ত? ব্যাখ্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর