প্রতিষ্ঠানের বিক্রয় কর্মী নিয়োগের ক্ষেত্রে কোম্পানিটি কোন ধরনের সংগঠন কাঠামো অনুসরণ করেছে? ব্যাখ্যা করো।
উত্তর: প্রতিষ্ঠানের বিক্রয় কর্মী নিয়োগের ক্ষেত্রে কোম্পানিটি কমিটির সংগঠন কাঠামো অনুসরণ করেছে। কতিপয় ব্যক্তির ওপর বিশেষ কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব অর্পণ করে যে সংগঠন কাঠামো তৈরি করা হয় তাকে কমিটির সংগঠন কাঠামো বলে। কমিটিকে বিভিন্ন নামে আখ্যায়িত করা হয়। কাজ সম্পাদনের জন্য কমিটির সদস্যরা নিজেদের মধ্যে মতামত বিনিময় করেন। শুধু কমিটির দায়িত্ব পালনেই এর কোন সদস্যদের মুখ্য কাজ নয়। প্রত্যেক সদস্য নিজ নিজ প্রতিষ্ঠানের দায়িত্বে নিয়োজিত থাকেন এবং যা তাদের প্রধান কাজ। সাধারণত জরুরি বা বিশেষ পরিস্থিতি মোকাবেলার জন্য কমিটি গঠন করা হয়। কমিটির স্থায়িত্ব সাধারণত অল্প সময়ের জন্য হয়ে থাকে। কোন বিশেষ সিদ্ধান্ত নেওয়ার জন্য কমিটির সব সদস্য পারস্পরিক আলোক আলোচনা এবং বিচার-বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে চেষ্টা করে। উদ্দীপকে দেখা যায়, Jonota FootWere লি. এর প্রধান নির্বাহী জনাব জামিল প্রতিষ্ঠানে ৫০ জন বিক্রয় কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেন । এর জন্য তিনি অভিজ্ঞ ব্যবস্থাপকদের নিয়ে পাঁচ সদস্যের একটি বোর্ড গঠন করল। এখানে বিশেষভাবে কাজ সম্পাদনের জন্য যে সংগঠনটি গড়ে তোলা হয়েছে তা হলো কমিটির সংগঠন।
HSC Management 2nd Paper Chapter 4: সংগঠিতকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 4: সংগঠিতকরণ · সৃজনশীল
প্রতিষ্ঠানের বিক্রয় কর্মী নিয়োগের ক্ষেত্রে কোম্পানিটি কোন ধরনের স…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর