উদ্দীপকে প্রতিষ্ঠানটিতে প্রথম কোন ধরনের সংগঠন কাঠামো ব্যবহার করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে প্রতিষ্ঠানটিতে প্রথমে কার্যভিত্তিক সংগঠন কাঠামো ব্যবহার করেন। যে সংগঠন কাঠামোতে প্রতিষ্ঠানের কাজগুলোকে কাজের প্রকৃতি অনুসারে বিভিন্ন বিভাগে ভাগ করে এক এক বিভাগের কর্তৃত্ব ভার এক একজন বিশেষজ্ঞের ওপর অর্পণ করা হয় তাকে কার্যভিত্তিক সংগঠন বলে। এ ধরনের সংগঠনের কাজে নিয়োজিত নির্বাহীদের কর্ম ভারপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকে না। উদ্দীপকে মি. আখতার একটি ভোগ্যপন্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে কর্মরত আছেন। প্রতিষ্ঠানটিকে কাজের প্রকৃতি অনুযায়ী উৎপাদন, বিপণন ও অর্থসংস্থান ইত্যাদি বিভাগে ভাগ করেন। প্রতিষ্ঠানের পণের মান ধরে রাখতে বিভাগ অনুযায়ী বিশেষজ্ঞ নিয়োগ দেন। বিশেষজ্ঞগণ নিজ নিজ ক্ষেত্রে নির্বাহী ক্ষমতা প্রয়োগের সুযোগ পান। এভাবে কাজকে প্রকৃতি অনুযায়ী ভাগ করে বিশেষজ্ঞ ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার সাথে কার্যভিত্তিক সংগঠনের সাদৃশ্য পাওয়া যায়। সুতরাং উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে প্রথমে কার্যভিত্তিক সংগঠন কাঠামো ব্যবহার করেন।
HSC Management 2nd Paper Chapter 4: সংগঠিতকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 4: সংগঠিতকরণ · সৃজনশীল
উদ্দীপকে প্রতিষ্ঠানটিতে প্রথম কোন ধরনের সংগঠন কাঠামো ব্যবহার করা হয…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর