উদ্দীপকে বর্ণিত নেপচুন কোম্পানি লিমিটেডে কোন ধরনের সংগঠন কাঠামো বিদ্যমান? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত নেপচুন কোম্পানি লিমিটেড এ সরলরৈখিক সংগঠন কাঠামো বিদ্যমান। এ সংগঠন কাঠামোতে কর্তৃত্ব রেখা ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তর হতে ক্রমান্বয়ে নিচের দিকে সরলরেখার আকারে নেমে আসে। সরলরৈখিক সংগঠন সর্বাপেক্ষা প্রাচীন ও সহজতম সংগঠন পদ্ধতি। সামরিক প্রশাসনে এধরনের সরলরৈখিক সংগঠন কাঠামো ও শৃঙ্খলার প্রতি অধিক গুরুত্ব দেওয়া হয়, বলে একে সামরিক সংগঠনও বলা হয়। উদ্দীপকে মি. আফজাল হোসেন 'নেপচুন কোম্পানি লি.' এর একজন বিক্রয়কর্মী। তিনি বিক্রয়সংক্রান্ত যেকোনো তথ্য আঞ্চলিক ব্যবস্থাপককে পেশ করেন। আঞ্চলিক ব্যবস্থাপক আবার বিক্রয় ব্যবস্থাপককে অবহিত করেন। উক্ত প্রতিষ্ঠানের জবাবদিহির এমন পদ্ধতি সরলরৈখিক সংগঠনের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত নেপচুন কোম্পানি লিমিটেড এ সরলরৈখিক সংগঠন কাঠামো বিদ্যমান।
HSC Management 2nd Paper Chapter 4: সংগঠিতকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 4: সংগঠিতকরণ · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত নেপচুন কোম্পানি লিমিটেডে কোন ধরনের সংগঠন কাঠামো বিদ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর