উদ্দীপকে মিসেস শায়লা জাহানের পরিকল্পিত সংগঠন কাঠামোর যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে মিসেস শায়লা জাহানের পরিকল্পিত সংগঠন কাঠামোটি হচ্ছে মেট্রিক্স সংগঠন, যা প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোনো প্রতিষ্ঠানের কার্যভিত্তিক এবং দ্রব্যভিত্তিক বিভাগীয়করণের সমন্বয়ে যে সংগঠন কাঠামো তৈরি হয় তাকে মেট্রিক্স সংগঠন বলে। আধুনিককালে উৎপাদনমুখী বৃহদায়তন প্রতিষ্ঠানগুলোতে মেট্রিক্স সংগঠন নামে এক ধরনের সংগঠন কাঠামোর প্রচলন হয়েছে। যা ব্যবস্থাপনা সংগঠনের আধুনিক রূপ নামে পরিচিত। উদ্দীপকে মিসেস শায়লা জাহান একটি নতুন বৃহদায়তন গার্মেন্টস কারখানা গড়ার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করেছেন। তাঁর কারখানায় প্রসাধন, খাদ্যসামগ্রী ও ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদিত হবে। এক্ষেত্রে তিনি প্রতিটি দ্রব্যের জন্য পৃথক ব্যবস্থাপক এবং প্রতিটি কাজের জন্য পৃথক ব্যবস্থাপক নিয়োগের চিন্তা করছেন। এছাড়াও তিনি সংগঠন কাঠামো তৈরিতে বিশেষভাবে চিন্তা করছেন যে প্রতিটি বিভাগ ও ব্যক্তির কাজের মধ্যে সমতা নিশ্চিত হয়। উদ্দীপকের বর্তমান সংগঠন হচ্ছে মেট্রিক্স সংগঠন। এরূপ সংগঠনের একদিকে থাকে কার্যিক ব্যবস্থাপক এবং অন্যদিকে থাকে প্রকল্প ব্যবস্থাপক। প্রকল্প ব্যবস্থাপক প্রতিষ্ঠানের প্রতিটি পণ্যের উৎপাদন ও বিক্রয়সংক্রান্ত বিষয় দেখাশুনা করেন। অন্যদিকে কার্যিক ব্যবস্থাপক প্রতিষ্ঠানের কাজ সঠিকভাবে সম্পাদিত হচ্ছে কিনা তা পর্যালোচনা করেন। এই উভয় ব্যবস্থাপকের সমন্বিতভাবে কাজ করার ফলে প্রতিষ্ঠানের সফলতা আসবেই। তাই আমি মনে করি, উদ্দীপকের পরিবর্তিত মেট্রিক্স সংগঠনটি প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
HSC Management 2nd Paper Chapter 4: সংগঠিতকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 4: সংগঠিতকরণ · সৃজনশীল
উদ্দীপকে মিসেস শায়লা জাহানের পরিকল্পিত সংগঠন কাঠামোর যথার্থতা বিশ্ল…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর