উদ্দীপকের বর্ণিত প্রতিষ্ঠানে সংগঠন কাঠামো তৈরিতে সংগঠনের কোন মূলনীতিকে প্রাধান্য দেওয়া হয়েছে? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে মিসেস শায়লা জাহান প্রথমত সংগঠন কাঠামো তৈরিতে ভারসাম্যের নীতি অনুসরণ করেছেন। প্রতিষ্ঠানের প্রতিটা ব্যক্তি, বিভাগ ও উপবিভাগের কাজের মধ্যে সমন্বয় বিধান এবং সমতালে এগিয়ে যাওয়ার সামর্থ্য সৃষ্টির নীতিকেই ভারসাম্যের নীতি বলে। এ নীতির মূল প্রতিপাদ্য বিষয় হলো প্রতিষ্ঠানের কর্মীদের এমনভাবে কাজ বণ্টন করে দেওয়া উচিত যেনো সমতালে কাজ সমাপ্ত হয়। উদ্দীপকে মিসেস শায়লা জাহান একটি নতুন বৃহদায়তন গার্মেন্টস কারখানা গড়ার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করেছেন। তাঁর কারখানায় প্রসাধন, খাদ্যসামগ্রী ও ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদিত হবে। তিনি সংগঠন কাঠামো তৈরিতে বিশেষভাবে চিন্তা করছেন যে প্রতিটি বিভাগ ও ব্যক্তির কাজের মধ্যে সমতা নিশ্চিত হয়। এক্ষেত্রে তিনি যে বিষয়ের প্রতি গুরুত্বারোপ করেছে তা ভারসাম্যের নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে মিসেস শায়লা জাহান প্রথমত সংগঠন কাঠামো তৈরিতে ভারসাম্যের নীতি অনুসরণ করেছেন।
HSC Management 2nd Paper Chapter 4: সংগঠিতকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 4: সংগঠিতকরণ · সৃজনশীল
উদ্দীপকের বর্ণিত প্রতিষ্ঠানে সংগঠন কাঠামো তৈরিতে সংগঠনের কোন মূলনীত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর