জাইয়ানা চৌধুরীর প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামো ধরন ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের জাইয়ানা চৌধুরীর প্রতিষ্ঠানের সংগঠন কাঠামোর ধরন হলো সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন। এ ধরনের সংগঠন কাঠামোতে নির্বাহী ব্যক্তিকে সাহায্য করার জন্য সহকারী নিয়োগ দেওয়া হয়। সহকারী ব্যক্তি নির্বাহীর পরামর্শক হিসেবে কাজ করেন। এক্ষেত্রে নির্বাহী ব্যক্তিই সব ক্ষমতা ও কর্তৃত্ব ভোগ করেন। এছাড়া নির্বাহী কর্মকর্তা সহকারীর পরামর্শ নিতে বাধ্য থাকে না। উদ্দীপকে জাইয়ানা চৌধুরী তিতাস গ্রুপ-এর কর্ণধার। তিনি প্রতিষ্ঠানটিতে নির্বাহী কর্মকর্তার পাশাপাশি সহকারী নিয়োগ দেন। এক্ষেত্রে নির্বাহীগণ নিজ নিজ ক্ষেত্রে শক্তি প্রয়োগ করেন। অর্থাৎ, তারা ক্ষমতা ও কর্তৃত্ব ভোগ করেন। তবে প্রয়োজন হলে তারা সহকারীর পরামর্শ নিতে পারবেন। এক্ষেত্রে উক্ত সহকারী কোনোরকম কর্তৃত্ব বা ক্ষমতা ভোগ করেন না। তিতাস গ্রুপ-এর এরূপ সংগঠন কাঠামোর সাথে সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন কাঠামোর মিল আছে। সুতরাং, উদ্দীপকে জাইয়ানা চৌধুরীর প্রতিষ্ঠানটির সংগঠন কাঠামো হলো সরলরৈখিক ও পদস্থকর্মী।
HSC Management 2nd Paper Chapter 4: সংগঠিতকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 4: সংগঠিতকরণ · সৃজনশীল
জাইয়ানা চৌধুরীর প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামো ধরন ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর