'তাহিয়া লি.'-এর সাফল্যের কারণ উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের প্রথম প্রতিষ্ঠানে সরলরৈখিক সংগঠন বিদ্যমান এবং ২য় প্রতিষ্ঠানে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন বিদ্যমান, উভয় সংগঠনের মধ্যে সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন উত্তম বলে তাহিয়া লি. এর সাফল্যের অন্যতম কারণ। যে সংগঠন কাঠামোতে কর্তৃত্ব রেখা ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তর হতে ক্রমান্বয়ে নিচের দিকে সরলরেখার আকারে নেমে আসে তাকে সরলরৈখিক সংগঠন বলে। অন্যদিকে যে সংগঠন কাঠামোতে সরলরৈখিক নির্বাহীর কাজে সহযোগিতা করার জন্য একজন উপদেষ্টা রা বিশেষজ্ঞ কর্মী নিয়োগ দেয়া হয় তাকে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন বলে। উদ্দীপকে 'মাইশা লি.' ও 'তাহিয়া লি' দুটি বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান। মাইশা লি.-এর কর্মীরা নির্বাহীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং নিয়ন্ত্রণে থেকে তাদের কার্য সম্পাদন করেন। অন্যদিকে 'তাহিয়া লি.' এ ঋণদানের ক্ষেত্রে মক্কেলদের দলিলপত্র খতিয়ে দেখার জন্য নির্বাহীদের পাশাপাশি একজন আইন পরামর্শক নিয়োগ দেন। এতে বছর শেষে দেখা যায়, তাহিয়া লি. লক্ষ্যমাত্রা অর্জনে সফল হলেও মাইশা লি. ব্যর্থ হয়। সরলরৈখিক সংগঠনে নির্বাহীকে সমস্ত কাজ একাই করতে হয়। এর ফলে প্রতিষ্ঠানের কাজ বৃদ্ধি পায় এবং তার একার পক্ষে প্রতিষ্ঠান পরিচলনা করা কঠিন হয়ে পড়ে। এতে শ্রম অসন্তোষ দেখা দেয় এবং প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হয়। অন্যদিকে সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠনে নির্বাহীকে সহযোগিতা করার জন্য বিশেষজ্ঞ বা পরামর্শক কর্মী নিয়োগ দেওয়া হয়। এতে নির্বাহীর কর্মভার লাঘব হয় এবং তিনি সহজেই প্রতিষ্ঠান পরিচালনা করতে পারেন। ফলে প্রতিষ্ঠান অর কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেন। তাই আমি মনে করি, সরলরৈখিক ও পদ্মস্থকর্মী সংগঠনের কারণেই তাহিয়া লি. সাফল্য অর্জন করে।
HSC Management 2nd Paper Chapter 4: সংগঠিতকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 4: সংগঠিতকরণ · সৃজনশীল
'তাহিয়া লি.'-এর সাফল্যের কারণ উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর