উদ্দীপকে প্রাথমিক পর্যায়ে কোন ধরনের সংগঠন কাঠামো ছিলও ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে প্রাথমিক পর্যায়ের সংগঠন কাঠামোটি সরলরৈখিক সংগঠন কাঠামো ছিল। যে সংগঠন কাঠামোতে কর্তৃত্ব রেখা ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তর হতে ক্রমান্বয়ে নিচের দিকে সরলরেখার আকারে নেমে আসে তাকে সরলরৈখিক সংগঠন বলে। এরূপ সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিম্নস্তরের কর্মকর্তাদের মধ্যে সরলরেখার মতো কর্তৃত্ব প্রবাহিত হয়। এতে প্রত্যেক কর্মী নিজ নিজ কর্তব্য ও দায়িত্ব সহজেই বুঝতে পারে। ফলে কর্তৃত্ব ও দায়িত্ব নিয়ে কোনোরূপ সংঘাত সৃষ্টি হয় না। উদ্দীপকে জনাব হাফিজ একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। তার অধীনে অনেক কর্মকর্তা কাজ করে। কিন্তু সকলের কাজ তদারকি করা তার পক্ষে অনেক সময় সম্ভব হয় না। জনাব হাফিজের সংগঠন কাঠামোটি সরলরৈখিক সংগঠনের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে প্রাথমিক পর্যায়ের সংগঠন কাঠামোটি সরলরৈখিক সংগঠন কাঠামো ছিল।
HSC Management 2nd Paper Chapter 4: সংগঠিতকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 4: সংগঠিতকরণ · সৃজনশীল
উদ্দীপকে প্রাথমিক পর্যায়ে কোন ধরনের সংগঠন কাঠামো ছিলও ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর