"দ্বৈত কর্তৃত্ব সিদ্ধান্ত গ্রহণে বিলম্বের সৃষ্টি করে” উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: মেট্রিক্স সংগঠনে দ্বৈত কর্তৃত্ব সৃষ্টি হয়, এমন কর্তৃত্ব প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব সৃষ্টি করে। কোনো প্রতিষ্ঠানের কার্যভিত্তিক এবং দ্রব্যভিত্তিক বিভাগীয়করণের সমন্বয়ে যে সংগঠন কাঠামো তৈরি হয় তাকে মেট্রিক্স সংগঠন বলে। আধুনিককালে উৎপাদনমুখী বৃহদায়তন প্রতিষ্ঠানগুলোতে মেট্রিক্স সংগঠন নামে এক ধরনের সংগঠন কাঠামোর প্রচলন হয়েছে। যা ব্যবস্থাপনা সংগঠনের আধুনিক রূপ নামে পরিচিত। উদ্দীপকে ABC একটি ডেভেলপার প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির ব্যবসায়িক পরিধি বৃদ্ধি পাওয়ায় বর্তমানে ঢাকার বিভিন্ন জায়গায় এর ১০টি বিল্ডিং নির্মাণের কাজ চলছে। প্রতিটি বিল্ডিং তৈরির কাজকে একেকটি প্রকল্প ধরে বিল্ডিংগুলোর জন্য একেক জন প্রকল্প ব্যবস্থাপক নিয়োগ দেওয়া হয়েছে। আবার প্রতিষ্ঠানের সাধারণ ব্যবস্থাপকীয় কাজকে উৎপাদন, বিক্রয়, অর্থ ও হিসাব ব্যবস্থাপক নিয়োগ দেওয়া হয়েছে। তবে সিদ্ধান্ত গ্রহণে ব্যবস্থাপকদের সমন্বয়হীনতার কারণে মূল লক্ষ্য অর্জনে সমস্যা দেখা দিচ্ছে। উদ্দীপকের বর্তমান সংগঠন হচ্ছে মেট্রিক্স সংগঠন। এরূপ সংগঠনের একদিকে থাকে কার্যিক ব্যবস্থাপক এবং অন্যদিকে থাকে প্রকল্প ব্যবস্থাপক। এর ফলে দ্বৈত কর্তৃত্বে সৃষ্টি হয়, যা কর্মীদের সিদ্ধান্ত বাস্তবায়নে বাঁধার সৃষ্টি করে। তাই আমি মনে করি, দ্বৈত কর্তৃত্ব প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব সৃষ্টি করে।
HSC Management 2nd Paper Chapter 4: সংগঠিতকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 4: সংগঠিতকরণ · সৃজনশীল
"দ্বৈত কর্তৃত্ব সিদ্ধান্ত গ্রহণে বিলম্বের সৃষ্টি করে” উদ্দীপকের আলো…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর