ABC প্রতিষ্ঠানটি কোন ধরনের সংগঠন কাঠামো অনুসরণ করে-ব্যাখ্যা কর।
উত্তর: ABC প্রতিষ্ঠানটি মেট্রিক্স সংগঠন কাঠামো অনুসরণ করছে। কোনো প্রতিষ্ঠানের কার্যভিত্তিক এবং দ্রব্যভিত্তিক বিভাগীয়করণের সমন্বয়ে যে সংগঠন কাঠামো তৈরি হয় তাকে মেট্রিক্স সংগঠন বলে।আধুনিককালে উৎপাদনমুখী বৃহদায়তন প্রতিষ্ঠানগুলোতে মেট্রিক্স সংগঠন নামে এক ধরনের সংগঠন কাঠামোর প্রচলন হয়েছে। যা ব্যবস্থাপনা সংগঠনের আধুনিক রূপ নামে পরিচিত। উদ্দীপকে ABC একটি ডেভেলপার প্রতিষ্ঠান। দক্ষতার সাথে মানসম্মত কাজ করায় প্রতিষ্ঠানটি ব্যবসায়িক পরিধি বৃদ্ধি পেয়েছে।বর্তমানে ঢাকার বিভিন্ন জায়গায় এর ১০টি বিল্ডিং নির্মাণের কাজ চলছে। প্রতিটি বিল্ডিং তৈরির কাজকে একেকটি প্রকল্প ধরে বিল্ডিংগুলোর জন্য একেক জন প্রকল্প ব্যবস্থাপক নিয়োগ দেওয়া হয়েছে। আবার প্রতিষ্ঠানের সাধারণ ব্যবস্থাপকীয় কাজকে উৎপাদন, বিক্রয়, অর্থ ও হিসাব ব্যবস্থাপক নিয়োগ দেওয়া হয়েছে। উক্ত সংগঠনটি মেট্রিক্স সংগঠনের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, ABC প্রতিষ্ঠানটি মেট্রিক্স সংগঠন কাঠামো অনুসরণ করছে।
HSC Management 2nd Paper Chapter 4: সংগঠিতকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 4: সংগঠিতকরণ · সৃজনশীল
ABC প্রতিষ্ঠানটি কোন ধরনের সংগঠন কাঠামো অনুসরণ করে-ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর