"সুপারভাইজারকে" ব্যবস্থাপনার নিম্নস্তরের ব্যবস্থাপক বলা হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর: যে ব্যবস্থাপনা উচ্চ ও মধ্যম স্তরের ব্যবস্থাপকদের দেওয়া নীতি ও নির্দেশনা মোতাবেক কর্মীদের সাথে প্রত্যক্ষভাবে কাজ করে তাদেরকে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা বলে।ব্যবস্থাপনার কার্যাবলি বাস্তবায়নের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ব্যক্তিবর্গের সমন্বয়ে নিম্নস্তর ব্যবস্থাপনা গঠিত হয়ে থাকে। এ স্তরের উপরে থাকে মধ্যম স্তরের ব্যবস্থাপকগণ এবং নিচের দিকে থাকে ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট নয় এমন কর্মী বা শ্রমিক। প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক ও ফোরম্যানদেরকে এ পর্যায়ের অন্তর্ভুক্ত করা হয়। তাই সুপারভাইজারকে নিম্ন স্তরের ব্যবস্থাপক বলা হয়।
HSC Management 2nd Paper Chapter 4: সংগঠিতকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 4: সংগঠিতকরণ · সৃজনশীল
"সুপারভাইজারকে" ব্যবস্থাপনার নিম্নস্তরের ব্যবস্থাপক বলা হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর