সংগঠন কাঠামো বলতে কী বোঝায়?
উত্তর: একটা প্রতিষ্ঠানে কর্মরত বিভিন্ন ব্যক্তি, বিভাগ ও উপবিভাগের মধ্যকার পারস্পরিক সম্পর্ককে একটি চিত্রে উপস্থাপন করা হলে তাকে সংগঠন কাঠামো বলে। সংগঠন কাঠামো সংগঠনের কর্মকর্তাদের পারস্পরিক সম্পর্কের সংক্ষিপ্ত চিত্রস্বরূপ। এতে ব্যবসায় প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ, উপ-বিভাগ ও শাখায় নিয়োজিত কর্মকর্তাদের কর্তৃত্ব ও দায়িত্ব এবং পদমর্যাদার সংক্ষিপ্ত চিত্র তুলে ধরা হয়। সংগঠন কাঠামোর কোন কর্মী কোন অবস্থায় রয়েছে, কে কার উপরের বা নিচের পদে অধিষ্ঠিত এবং কে কার নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত হয়েছে তার একটি পূর্ণাঙ্গ প্রতিচ্ছবিই হলো সংগঠন কাঠামো।
HSC Management 2nd Paper Chapter 4: সংগঠিতকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 4: সংগঠিতকরণ · সৃজনশীল
সংগঠন কাঠামো বলতে কী বোঝায়?
উত্তর