উদ্দীপকে সংগঠনের কোন নীতি মেনে না চলায় মি. আরমানকে তত্ত্বাবধানে হিমশিম খেতে হয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সংগঠনের কাম্য তত্ত্বাবধান পরিসর নির্ণয়ের নীতি মেনে না চলায় মি. আরমানকে কর্মী তত্ত্বাবধান করতে হিমশিম খেতে হয়। একজন নির্বাহীর সরাসরি তত্ত্বাবধানে কাম্য সংখ্যক অধস্তন ন্যস্ত করাকে কাম্য তত্ত্বাবধায়ন পরিসর নির্ণয়ের নীতি বলে। ব্যবস্থাপনার সংগঠনে তত্ত্বাবধান পরিসরের গুরুত্ব অপরিসীম। এক্ষেত্রে একজন নির্বাহীর প্রত্যক্ষ তত্ত্ববধানে এমন পরিমাণ কর্মীর সংখ্যা নির্দিষ্ট করা হয় যাতে তার পক্ষে অধস্তনদের কাজ সঠিকভাবে তত্ত্বাবধান করা সম্ভব হয়। উদ্দীপকে মি. আরমান একটি প্রতিষ্ঠানের এরিয়া ম্যানেজার। তিনি ৮ জন কর্মীর কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করেন। সম্প্রতি একজন এরিয়া ম্যানেজার চাকরি ছেড়ে যাওয়ায় মি. আরমানকে উক্ত এরিয়ার দায়িত্ব প্রদান করায় নতুন তাকে আরো ৮ জন কর্মীর দায়িত্ব পালন করতে হয়। ফলে কর্মীর সংখ্যা বেশি হওয়ায় সুষ্ঠুভাবে কাজ তত্ত্বাবধান করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। উক্ত প্রতিষ্ঠানের এমন দায়িত্ব পালন সংগঠনের কাম্য তত্ত্বাবধান পরিসর নির্ণয় নীতির পরিপন্থি। তাই বলা যায়, উদ্দীপকে সংগঠনের কাম্য তত্ত্বাবধান পরিসর নির্ণয়ের নীতি মেনে না চলায় মি. আরমানকে কর্মী তত্ত্বাবধান করতে হিমশিম খেতে হয়।
HSC Management 2nd Paper Chapter 4: সংগঠিতকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 4: সংগঠিতকরণ · সৃজনশীল
উদ্দীপকে সংগঠনের কোন নীতি মেনে না চলায় মি. আরমানকে তত্ত্বাবধানে হিম…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর