কোন ধরনের সংগঠন কাঠামো গ্রহণ করা জনাব সাদিকের জন্য উত্তম হবে? যুক্তি দাও।
উত্তর: মেট্রিক্স সংগঠন কাঠামো গ্রহণ করা জনাব সাদিকের জন্য উত্তম। কোনো প্রতিষ্ঠানের কার্যভিত্তিক এবং দ্রব্যভিত্তিক বিভাগীয়করণের সমন্বয়ে যে সংগঠন কাঠামো তৈরি হয় তাকে মেট্রিক্স সংগঠন বলে। আধুনিককালে উৎপাদনমুখী বৃহদায়তন প্রতিষ্ঠানগুলোতে মেট্রিক্স সংগঠন নামে এক ধরনের সংগঠন কাঠামোর প্রচলন হয়েছে। যা ব্যবস্থাপনা সংগঠনের আধুনিক রূপ নামে পরিচিত। উদ্দীপকে জনাব সাদিক বিশ বছর পূর্বে পঞ্চাশ জন কর্মী নিয়ে একটি প্লাস্টিকের বাড়তি তৈরির ফ্যাক্টরি স্থাপন করেন। কর্মীদের পরিচালনা করতে তার কোনো অসুবিধা হয়নি। কিন্তু বর্তমানে তার প্রতিষ্ঠানে এক হাজার কর্মী কাজ করছে এবং পণ্যের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। তাই তিনি সকলের সাথে আলোচনা করে সকল পণ্যকে সমান গুরুত্ব দিয়ে প্রকল্প আকারে সংগঠন কাঠামো সাজানোর পরিকল্পনা করছেন। উদ্দীপকের বর্তমান পরিস্থিতিতে মেট্রিক্স সংগঠন উত্তম। এরূপ সংগঠনের একদিকে থাকে কার্যিক ব্যবস্থাপক এবং অন্যদিকে থাকে প্রকল্প ব্যবস্থাপক। প্রকল্প ব্যবস্থাপক প্রতিষ্ঠানের প্রতিটি পণ্যের উৎপাদন ও বিক্রয়সংক্রান্ত বিষয় দেখাশুনা করেন। অন্যদিকে কার্যিক ব্যবস্থাপক প্রতিষ্ঠানের কাজ সঠিকভাবে সম্পাদিত হচ্ছে কিনা তা পর্যালোচনা করেন। এই উভয় ব্যবস্থাপকের সমন্বিতভাবে কাজ করার ফলে প্রতিষ্ঠানের সফলতা আসে। তাই আমি মনে করি, এ অবস্থায় মেট্রিক্স সংগঠন কাঠামো গ্রহণ করা উত্তর।
HSC Management 2nd Paper Chapter 4: সংগঠিতকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 4: সংগঠিতকরণ · সৃজনশীল
কোন ধরনের সংগঠন কাঠামো গ্রহণ করা জনাব সাদিকের জন্য উত্তম হবে? যুক্ত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর