উদ্দীপকে উল্লিখিত জনাব সাদিকের প্রতিষ্ঠানে কোন ধরনের সংগঠন কাঠামো বিদ্যমান ছিল? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব সাদিকের প্রতিষ্ঠানে সরলরৈখিক সংগঠন কাঠামো বিদ্যমান ছিল। এ সংগঠন কাঠামোতে কর্তৃত্ব রেখা ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তর হতে ক্রমান্বয়ে নিচের দিকে সরলরেখার আকারে নেমে আসে। সরলরৈখিক সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিম্নস্তরের কর্মকর্তাদের মধ্যে সরলরেখার মতো কর্তৃত্ব প্রবাহিত হয়। এতে প্রত্যেক কর্মী নিজ নিজ কর্তৃত্ব ও দায়িত্ব সহজেই বুঝতে পারে। ফলে কর্তৃত্ব ও দায়িত্ব নিয়ে কোনোরূপ সংঘাত সৃষ্টি হয় না। উদ্দীপকে জনাব সাদিক বিশ বছর পূর্বে পঞ্চাশ জন কর্মী নিয়ে একটি প্লাস্টিকের বাড়তি তৈরির ফ্যাক্টরি স্থাপন করেন। কর্মীদের পরিচালনা করতে তার কোনো অসুবিধা হয়নি বরং খুব সহজেই তিনি তার সহকারীদের সাহায্যে তাদের সাথে যোগাযোগ রক্ষা করতে পারতেন। এক্ষেত্রে জনাব সাদিকের সংগঠন কাঠামোটি সরলরৈখিক সংগঠনের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত জনাব সাদিকের প্রতিষ্ঠানে সরলরৈখিক সংগঠন কাঠামো বিদ্যমান ছিল।
HSC Management 2nd Paper Chapter 4: সংগঠিতকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 4: সংগঠিতকরণ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনাব সাদিকের প্রতিষ্ঠানে কোন ধরনের সংগঠন কাঠামো ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর