'প্রতিষ্ঠানটিতে শ্রম বিভাজনের নীতি অনুসরণ করা হয়েছে'-উদ্দীপকের আলোকে উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে শ্রম বিভাজনের নীতি অনুসরণ করা হয়েছে- উক্তিটির সাথে আমি একমত। এ নীতিতে প্রতিষ্ঠানের কাজগুলোকে কাজের প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে, প্রত্যেক বিভাগে বিশেষজ্ঞ কর্মী নিয়োগ করে। শ্রম বিভাজনের মাধ্যমে প্রত্যেক কর্মী তার ওপর উর্পিত দায়িত্বগুলো পালন করে। এতে সে তার কাজে দক্ষ হয়ে উঠে। উদ্দীপকে মিসেস নাসরিন একটি প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক। তার প্রতিষ্ঠানের উৎপাদন কাজে বিশেষজ্ঞ জমির উদ্দিন উৎপাদন বিভাগের প্রধান হিসেবে নিযুক্ত রয়েছেন। এছাড়াও মার্কেটিং কাজের দক্ষ মাজেদ বাজারজাতকরণ বিভাগ পরিচালনা করেন। বর্তমান তীব্র প্রতিযোগিতামূলক ও জটিলতাপূর্ণ ব্যবসায়ী পরিমন্ডলে কার্যের আয়তন ও প্রকৃতির জটিলতা বৃদ্ধি পাওয়ায় উৎপাদন, বণ্টন ও অন্যান্য ব্যবসায়িক কার্যক্রমের সর্বক্ষেত্রে বিশেষজ্ঞতার নীতি বাস্তবে রূপায়িত হচ্ছে। আর বিশেষায়নের এ নীতির প্রতিফলনই শ্রমবিভাজন। এরূপ বিভাজনের মাধ্যমে প্রত্যেক কর্মী নিজ নিজ দায়িত্ব পালন করে। ফলে প্রত্যেক কর্মী একই কাজ বার বার করতে করতে দক্ষ হয়ে উঠে। তাই আমি মনে করি, উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে যে শ্রম বিভাজনের নীতি অনুসরণ করা হয়েছে তা সম্পূর্ণ যৌক্তিক।
HSC Management 2nd Paper Chapter 4: সংগঠিতকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 4: সংগঠিতকরণ · সৃজনশীল
'প্রতিষ্ঠানটিতে শ্রম বিভাজনের নীতি অনুসরণ করা হয়েছে'-উদ্দীপকের আলোক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর