ব্যবস্থাপনার কোন নীতির লঙ্ঘল উদ্দীপকে মতামত প্রদানে বিলম্বের কারণ বলে তুমি মনে কর? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: ব্যবস্থাপনার নির্দেশনার ঐক্য নীতির লঙ্গন উদ্দীপকে মতামত প্রদানে বিলম্বের মূল কারণ বলে আমি মনে করি। এ নীতিতে প্রতিষ্ঠানের কর্মীদের একটি মাত্র নির্দেশনার মাধ্যমে কাজ করতে বলা হয়। এরূপ নীতির মূলকথা হচ্ছে একটি প্রধান উদ্দেশ্য বা মৌল পকিল্পনার আলোকে প্রতিষ্ঠানের সকল কাজকর্ম সম্পন্ন হবে। অর্থাৎ প্রতিষ্ঠানের উচ্চ পর্যায় থেকে শুরু করে সকল বিভাগ ও উপবিভাগে সকল ব্যক্তির সকল কর্মপ্রচেষ্টা হবে একই লক্ষ্যকেন্দ্রিক। উদ্দীপকে এবিসি জুট মিল এর গুদামে ২০১৯ সালের ১৫ জানুয়ারি তারিখে হঠাৎ অগ্নিকাণ্ড ঘটে। উক্ত অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানের জন্য প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক, উৎপাদন ব্যবস্থাপক ও বিক্রয় ব্যবস্থাপককে যৌথভাবে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু ২০ জানুয়ারি চেয়ারম্যানের নির্দেশে ব্যবস্থাপনা পরিচালক এক সপ্তাহের জন্য মালয়েশিয়ায় চলে যান। ফলে টিম লিডারের অনুপস্থিতিতে বাকি দুজন অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে মতামত দিতে পারেন নি।নির্দেশনা ঐক্য নীতি অনুযায়ী একটি কাজের জন্য একাদিক নির্দেশনা বা পরস্পর সামঞ্জস্যহীন নির্দেশনা জারি করা যাবে না। কিন্তু উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে ব্যবস্থাপনার এই নীতি মানা হচ্ছে না। কারণ একবার কর্মীকে অগ্নিকান্ডের কারণ উদ্ঘাটনের দায়িত্ব দেওয়া হয় আবার ঐ কাজ বাস্তবায়ন না হতেই তাকে অন্য কাজের আদেশ দেওয়া হয়। যার দরুন কর্মীরা যথাসময়ে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে মতামত দিতে পারেনি।
HSC Management 2nd Paper Chapter 4: সংগঠিতকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 4: সংগঠিতকরণ · সৃজনশীল
ব্যবস্থাপনার কোন নীতির লঙ্ঘল উদ্দীপকে মতামত প্রদানে বিলম্বের কারণ ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর