দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর মধ্যে কোনটি বিশেষায়ণের জন্য অধিক উপযুক্ত? সংগঠন কাঠামোর ধরন উল্লেখপূর্বক যুক্তি দেখাও।
উত্তর: দৃশ্যকল্প- ১ এ কার্যভিত্তিক সংগঠন এবং দৃশ্যকল্প- ২ এ সরলরৈখিক সংগঠন কাঠামো বিদ্যমান। উভয় সংগঠনের মধ্যে কার্যভিত্তিক সংগঠনে বিশেষায়ণের সুযোগ অনেক বেশি।যে সংগঠন কাঠামোতে প্রতিষ্ঠানের কাজগুলোকে কাজের প্রকৃতি অনুসারে বিভিন্ন বিভাগে ভাগ করে এক এক বিভাগের কর্তৃত্বভার এক একজন বিশেষজ্ঞের উপর অর্পণ করা হয় তাকে কার্যভিত্তিক সংগঠন বলে। অন্যদিকে যে সংগঠন কাঠামোতে কর্তৃত্ব রেখা ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তর হতে ক্রমান্বয়ে নিচের দিকে সরলরেখার আকারে নেমে আসে তাকে সরলরৈখিক সংগঠন বলে। উদ্দীপকে দৃশ্যকল্প- ১ এ ফারিদ নেট ইন্ডাস্ট্রিজের সংগঠন কাঠামো দেখানো হয়েছে। যেখানে প্রতিষ্ঠানের কাজগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ প্রতিষ্ঠানে কার্যভিত্তিক সংগঠন কাঠামো বিদ্যমান অন্যদিকে দৃশ্যকল্প-২ এ হালিমা মোবাইল লি. এ একজন সাধারণ ব্যবস্থাপকের অধীনে তিন জন শাখা প্রধান কর্মরত আছেন। শাখা প্রধান তিনজন তাদের কাজের জন্য সাধারণ ব্যবস্থাপকের নিকট দায়বদ্ধ। উক্ত প্রতিষ্ঠানের কর্মিগণ স্ব স্ব শাখা প্রদানের নির্দেশে কাজ করেন। এক্ষেত্রে উক্ত সংগঠনটি সরলরৈখিক সংগঠনের সদৃশ। বর্তমান তীব্র প্রতিযোগিতামূলক ব্যবসায়ী পরিমন্ডলে কাজের আয়তন ও প্রকৃতির জটিলতা বৃদ্ধি পাওয়ায় উৎপাদন, বণ্টন ও অন্যান্য ব্যবসায়িক কার্যক্রমের সর্বক্ষেত্রে বিশেষজ্ঞতার নীতি বাস্তবে রূপায়িত হচ্ছে। আর বিশেষায়নের এ নীতির প্রতিফলনই হচ্ছে কার্যভিত্তিক সংগঠন। এরূপ সংগঠনে নির্বাহীদের কর্মভারগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে না। ফলে প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়। তাই আমি মনে করি, কার্যভিত্তিক সংগঠন এবং সরলরৈখিক সংগঠনের মধ্যে কার্যভিত্তিক সংগঠন বিশেষায়ণের জন্য উপযুক্ত।
HSC Management 2nd Paper Chapter 4: সংগঠিতকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 4: সংগঠিতকরণ · সৃজনশীল
দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর মধ্যে কোনটি বিশেষায়ণের জন্য অধিক উপযুক…
উদ্দীপক
দৃশ্যকল্প-২: হালিমা মোবাইল লি.এ একজন সাধারণ ব্যবস্থাপকের অধীনে তিনজন শাখা প্রধান কর্মরত আছেন। শাখা প্রধান তিনজন তাদের কাজের জন্য সাধারণ ব্যবস্থাপকের নিকট দায়বদ্ধ। কর্মীগণ স্ব স্ব শাখা প্রধানের নির্দেশে কাজ করেন।উত্তর
উত্তর
উত্তর
উত্তর