সরল রৈখিক সংগঠন ব্যাখ্যা কর।
উত্তর: যে সংগঠন কাঠামোতে কর্তৃত্ব রেখা ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তর হতে ক্রমান্বয়ে নিচের দিকে সরলরেখার আকারে নেমে আসে তাকে সরলরৈখিক সংগঠন বলে। সরলরৈখিক সংগঠনের নির্বাহীদের সাথে কোনো উপদেষ্টা কর্মী নিয়োজিত থাকে না। ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিম্নস্তরের কর্মকর্তাদের মধ্যে সরলরেখার মতো কর্তৃত্ব প্রবাহিত হয়। এতে প্রত্যেক কর্মী নিজ নিজ কর্তৃত্ব ও দায়িত্ব সহজেই বুঝতে পারে। ফলে কর্তৃত্ব ও দায়িত্ব নিয়ে কোনোরূপ সংঘাত সৃষ্টি হয় না। যেসব প্রতিষ্ঠানে একই চেইন অব কমান্ডের ভিত্তিতে প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়, সেখানে এরূপ সংগঠন অধিক উপযোগী। সামরিক বাহিনীতে এরূপ সংগঠন বেশি ব্যবহৃত হয় বলে একে সামরিক সংগঠনের সাথে তুলনা করা হয়।
HSC Management 2nd Paper Chapter 4: সংগঠিতকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 4: সংগঠিতকরণ · সৃজনশীল
সরল রৈখিক সংগঠন ব্যাখ্যা কর।
উত্তর