উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানের প্রথম পর্যায়ের সংগঠন কাঠামোর ধরন ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানের প্রথম পর্যায়ের সংগঠনটি সরলরৈখিক সংগঠন কাঠামো। এ সংগঠন কাঠামোতে কর্তৃত্ব রেখা ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তর হতে ক্রমান্বয়ে নিচের দিকে সরলরেখার আকারে নেমে আসে সরলরৈখিক সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিম্নস্তরের কর্মকর্তাদের মধ্যে সরলরেখার মতো কর্তৃত্ব প্রবাহিত হয়। এতে প্রত্যেক কর্মী নিজ নিজ কর্তৃত্ব ও দায়িত্ব সহজেই বুঝতে পারে। ফলে কর্তৃত্ব ও দায়িত্ব নিয়ে কোনোরূপ সংঘাত সৃষ্টি হয় না। উদ্দীপকে জনাব মামুন একটি সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। শুরুতে তিনি প্রতিষ্ঠানের উৎপাদন, ক্রয়-বিক্রয়, অর্থসংস্থান সংক্রান্ত কাজ একাই দেখতেন। অধস্তনরা বিনা দ্বিধায় তার আদেশ নিষেধ মেনে নিতেন। জনাব মামুনের সংগঠন কাঠামোটি সরলরৈখিক সংগঠনের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানের প্রথম পর্যায়ের সংগঠনটি সরলরৈখিক সংগঠন কাঠামো।
HSC Management 2nd Paper Chapter 4: সংগঠিতকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 4: সংগঠিতকরণ · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানের প্রথম পর্যায়ের সংগঠন কাঠামোর ধরন ব্যাখ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর